সেন্টমার্টিনে সাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার ‘সংরক্ষিত এলাকা’
বঙ্গোপসাগরে এক হাজার ৭৪৩ বর্গকিলোমিটার সমুদ্রকে ‘সেন্টমার্টিন মেরিন প্রটেক্টেড এরিয়া’ ঘোষণা করেছে সরকার। গত মঙ্গলবার (৪ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
বন শাখা-২ এর উপ-সচিব দীপক কুমার চক্রবর্তী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বৈশ্বিকভাবে হুমকির সম্মুখীন প্রবাল, গোলাপি ডলফিন, হাঙর, রে মাছ, সামুদ্রিক কাশিম, সামুদ্রিক মাছ। সামুদ্রিক ঘাস (সি-গ্রাস) ও সামুদ্রিক জীব বৈচিত্র্য এবং এদের আবাসস্থল সংরক্ষণ; সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই আহরণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার মানোন্নয়ন; ব্লু ইকোনমি সমৃদ্ধকরণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-১৪) অর্জনের জন্য এক হাজার ৭৪৩ বর্গ কিলোমিটার এলাকা ‘সেন্টমার্টিন মেরিন প্রটেক্টেড এরিয়া’ ঘোষণা করা হইল।
এ ঘোষণায় সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরের ৭০ মিটার গভীর সমুদ্রের এক হাজার ৭৪৩ বর্গকিলোমিটার এলাকার চৌহদ্দি চিহ্নিত করা হয়েছে। উত্তরে বঙ্গোপসাগর হতে টেকনাফ পেনিন্সুলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বঙ্গোপসাগরে বাংলাদেশ-মিয়ানমারের আন্তর্জাতিক জলসীমা এবং পশ্চিমে বঙ্গোপসাগর এলাকা চিহ্নিত করা হয়েছে।
এর আগে ১৯৯৯ সালে সেন্টমার্টিনের ৫৯০ হেক্টর এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, ‘দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনকে রক্ষায় শুধুমাত্র আইন বা প্রজ্ঞাপন জারি করে বসে থাকলে চলবে না। জনগণের জীবন জীবিকার মানোন্নয়নে বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ করতে হবে।’
এমএসএম / এমএসএম
বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক
গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি
লাকসামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী র্যালী
ধামরাইয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা নারীর মরদেহ উদ্ধার
নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু
দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব শ্যামনগরের এক পরিবার: কুয়েতে নিয়ে অমানুষিক নির্যাতন,প্রশাসনের হস্তক্ষেপ কামনা
বাঘা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ ৪ জন আটক
পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান
লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ
রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!