খুলনায় কঠোর নির্দেশনা,মার্কেট বন্ধ হবে রাত ৮ টায়
খুলনা জেলা ও মহানগর করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
খুলনা সিটি মেয়র বলেন, মানুষ স্বাস্থ্যবিধি মানলে করোনা নিয়ন্ত্রণে থাকবে। প্রতিবেশী দেশ ভারতে করোনা ভাইরাসের নতুন ধরণ এর বিস্তারের কারণে আমরা ঝুঁকির মধ্যে আছি। ভাইরাসের নতুন ধরণ ছড়িয়ে পড়ার আগেই আমাদের প্রস্তুতি নিয়ে সচেতন থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে। আগমী ১১ জানুয়ারি হতে রাত আটটার পরে নগরীতে মার্কেট-দোকান খোলা রাখা যাবে না। তবে নিত্য প্রয়োজনীয় কাঁচামাল পরিবহন ও কাঁচামালের আড়তের ক্ষেত্রে এ সময় সীমা প্রযোজ্য নয়।
সভায় সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, বর্তমানে খুলনা জেলায় করোনা শনাক্ত হওয়া একজন রোগী হাসপাতালে ভর্তি আছেন। করোনার শুরু হতে এ পর্যন্ত জেলায় এক লাখ ৬১ হাজার সাতশ’ ২০টি পরীক্ষার বিপরীতে ২৮ হাজার ১৯ জন রোগীর করোনা শনাক্ত হয়। গত নভেম্বর মাসে জেলায় তিন জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ডিসেম্বর মাসে করোনায় জেলায় কোন প্রাণহানি হয়নি। তবে বর্তমান প্রেক্ষাপটে সকল স্থানে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরিধানের বিকল্প নেই। টিকা নেওয়ার পরে করোনা আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে মৃত্যুহার অনেক কম। তাই টিকা গ্রহণে সবাইকে আগ্রহ হতে হবে এবং সকলকে এর গুরুত্ত বুঝাতে হবে।
সভায় খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামসহ কমিটির সদস্যরা এই সভায় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর
আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ
রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা
সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক
নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন