ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে পাসপোর্ট অফিস থেকে ৫ দালালকে আটক করেছে ডিবি পুলিশ


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৭-১-২০২২ দুপুর ৩:৮
ফরিদপুরে অভিযান চালিয়ে পাসপোর্ট অফিসের ৫ দালালকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় পাসপোর্ট লেনদেন সংক্রান্ত পাঁচটি হিসাবের খাতা, ডায়েরি, পাসপোর্টের টাকা জমা দেওয়ার চালান রশিদ, দুটি মনিটর, দুইটি হার্ডডিক্স এবং নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
 
শুক্রবার দুপুরে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
 
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে ফরিদপুর পাসপোর্ট অফিসে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ৫ দালালকে আটক করা হয়।
 
আটককৃতরা হলেন, জেলা শহরের কমলাপুর তেতুলতলা এলাকার নাদিম হাসান (৩৫), পূর্ব আলীপুর এলাকার মো. তরিকুল ওরফে নাঈম (৪৫), দক্ষিণ আলীপুর এলাকার রাবি মোল্লা (২৮), চাঁনমারী ঈদগাহ এলাকার আল-আমিন শেখ (২৭) ও কুটিবাড়ী কমলাপুর এলাকার মোজাম্মেল হোসেন শিমুল (২৫)।
 
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে দুপুরে তাদেরকে ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে।
 
ফরিদপুরের সাধারণ জনগন ও সচেতন মহলের দাবি, পাসপোর্ট অফিসের কতিপয় কর্মকর্তা কর্মচারীরা এদেরকে লালন পালন করেন। ওই কতিপয় কর্মকর্তা কর্মচারীরা  সাধারণ মানুষদের সুকৌশলে হয়রানি করে  দালালদের কাছে যেতে বাধ্য করে এবং দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা নিয়ে সাধারণ জনগনের কাজ সম্পুর্ন করে। তাই যারা দালাল লালল করে এদেরকে আশ্রয় দেয় এদেরকেও গ্রেপ্তার করার দাবি জানান সাধারণ জনগন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার