ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

রাজশাহীতে পুলিশ সার্জেন্ট মাহমুদের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৭-১-২০২২ বিকাল ৬:৪৭
রাজশাহীতে এক গৃহকর্মীকে  মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিসহ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী গৃহকর্মী ৭ জানুয়ারি আরএমপি'র পুলিশ সার্জেন্ট এস এম মাহমুদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 
 
অভিযোগকারি গৃহকর্মীর নাম সাজেদা(৫৫)। সে শিরোইল মোল্লা মিল এলাকার আলমগীরের স্ত্রী। 
ভুক্তভোগী ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, দীর্ঘ ১৫ বছর যাবৎ বিভিন্ন বাসা বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছেন সাজেদা। সাজেদা এর মধ্যে দীর্ঘ ৫ বছর যাবৎ সার্জেন্ট মাহমুদের নানী শাশুড়ীর বাড়িতে কাজ করছেন। নানী শাশুড়ীর অনুরোধে সার্জেন্টের বাসায় কয়েকদিনের জন্য কাজ করতে যায় সাজেদা। সার্জেন্টের বাসায় গত ১-১-২২ ইং তারিখ থেকে ৩-১-২২ ইং তারিখ পর্যন্ত কাজ করেন সাজেদা। এরপর সার্জেন্ট মাহমুদ ২৪ ঘন্টা তার বাসায় থেকে কাজ করার জন্য বলেন। তিনি কাজ করবেন না বলে অপারগতা প্রকাশ করলে তাকে নানাভাবে হয়রানি ও হুমকি ধামকিসহ নির্যাতন করা শুরু করা হয় ।  তিনি বলেন অন্য কারো বাসায় আপনি কাজ করতে পারবেন না। হয় আমার বাসায় কাজ করবেন না হয় জেলে যাবেন।
গত ৬ জানুয়ারি কাজের মেয়ে সাজেদার ভাড়া বাসায় পুলিশ পাঠায় সার্জেন্ট মাহমুদ। সেখানে সার্জেন্ট মাহমুদ বলেন, সাজেদা তার বাসার সোনা চুরি করে নিয়ে এসেছে। পরে ভুক্তভোগীর (সাজেদা) ফোনে ফোন দিয়ে মাহমুদ বলেন আমার বাসায় কাজ না করলে চুরির মামলা দিয়ে জেলে পাঠিয়ে ১০ দিন হলেও জেল খাটাবো। পরে আমিই জেল থেকে বের করবো। তবুও আমার বাসায় কাজ করতে হবে মর্মে হুমকি দেন। 
 
ভুক্তভোগী সাজেদা সাংবাদিকদের বলেন, আমাকে নানা ভাবে সার্জেন্ট মাহমুদ হুমকি ও ভয়ভীতিসহ মিথ্যা মামলায় ফাঁসানো চেষ্টা করছেন। এমনকি গতকাল ৬ জানুয়ারি আমার বাসায় পুলিশ নিয়ে গিয়ে হুমকি দিয়েছে। এ বিষয়ে আমি আজ ৭ জানুয়ারি বোয়ালিয়া মডেল থানায় অভিযোগ দিয়েছি। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। উল্লেখ্য, ইতোপূর্বেও মাহমুদের বাসায় কর্মরত গৃহকর্মীদেরকে চুরির অপবাদ দেওয়া হয়েছিলো।  চুরির অপবাদ দেওয়ার কারণে তার বাসায় কোন গৃহকর্মী কাজ করতে চায় না।
 
কথা বলতে সার্জেন্ট মাহমুদকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। 
 
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

প্রবীণদের সেবায় পিরোজপুরে সেবা প্রদানকারী সংস্থা সমুহের সাথে এমওইউ সমঝোতা স্মারক ফলোআপ সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে ইয়াবাসহ ফটিকছড়ির এক যুবক গ্রেফতার

র‌্যাবের জালে কোটালীপাড়ার মাদক ব্যবসায়ী, উদ্ধার ৩,৯৫০ ইয়াবা

ধুনটে আল ইহসান ব্লাড নেটওয়ার্কের স্বেচ্ছাসেবী কর্মশালা ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পশ্চিম রেলে যান্ত্রিক প্রকৌশলীদের গতি যেন ১৮ মাসে বছর

পেকুয়ায় প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট

তিন সন্তানের মাকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর ‘আজব’ কাণ্ড

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

বাকেরগঞ্জ গ্রিন লাইভ ক্লিনিকের ব্যবসার অদৃশ্য সিন্ডিকেট :সেবার নামে ক্লিনিকে চলছে ব্যবসা বাণিজ্য

শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

প্রেমের সম্পর্কের জেরে কলেজ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ,মরদেহ উদ্ধার

হুমকিতে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ: জলবায়ু সংকট ও মানবসৃষ্ট আগ্রাসনে ধুঁকছে সুন্দরবন

কাপ্তাইয়ের আস্থা প্রকল্পের যুব ফোরাম ও স্থানীয় কমিউনিটির উদ্যোগে প্রকল্পের সমাপনী মূল্যায়ন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত