ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

করোনা : কর্মীদের আইসোলেশনের সময়-বৈতনিক ছুটি কমাল অ্যামাজন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৮-১-২০২২ দুপুর ১১:৩৮

যুক্তরাষ্ট্রে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন করোনাভাইরাসে আক্রান্ত কর্মীদের আইসোলেশনে থাকার সময় কমিয়েছে। আগে প্রতিষ্ঠানটির কেউ করোনা পজিটিভ শনাক্ত হলে ১০ দিন দূরে থাকতে হতো, এখন সেই সময়সীমা সাত দিনে নামিয়ে আনা হয়েছে। এর সঙ্গে কমেছে বৈতনিক ছুটিও। খবর রয়টার্সের।

অ্যামাজন জানিয়েছে, তারা মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) সবশেষ নির্দেশনা মেনে এই সিদ্ধান্ত নিয়েছে।

করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনের জেরে সম্প্রতি যুক্তরাষ্ট্রে আবারও দ্রুতগতিতে সংক্রমণ বাড়ছে। এতে স্কুল, এয়ারলাইনসহ অন্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে কর্মী ঘাটতি দেখা দিয়েছে। এ অবস্থায় গত মঙ্গলবার (৪ জানুয়ারি) সিডিসির পক্ষ থেকে বলা হয়, করোনার সংস্পর্শে আসা ব্যক্তিরা পাঁচদিন পরেই আইসোলেশন ভাঙতে পারবেন।

এর পরিপ্রেক্ষিতে অ্যামাজন কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় জানিয়েছে, নতুন সপ্তাহব্যাপী আইসোলেশন নীতি তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে। এখন থেকে করোনায় আক্রান্ত কর্মীরা ৪০ ঘণ্টার বৈতনিক ছুটি পাবেন। আইসোলেশনের সময় কমার কারণে বৈতনিক ছুটিও কমানো হয়েছে বলে জানিয়েছে তারা।

বার্তায় বলা হয়েছে, অসুস্থ থাকলে কাজে আসতে হবে না। এক সপ্তাহের পরেও কারও শরীরে উপসর্গ থাকলে বাড়তি ছুটি পাবেন।

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি নিয়োগদাতা অ্যামাজনের এ ঘোষণা মার্কিন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে, চলতি সপ্তাহে দেশটির বৃহত্তম বেসরকারি নিয়োগদাতা ওয়ালমার্ট ঘোষণা দিয়েছে, তারাও সিডিসির সংশোধিত নির্দেশনা অনুসারে ছুটির সময় কমাচ্ছে।

জামান / জামান

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত