ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

এমপি রুমিন ফারহানা গাড়ী আটকে দিল পুলিশ


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৮-১-২০২২ দুপুর ১:৫৩
এমপি রুমিন ফারহানা গাড়ী আটকে দিল পুলিশ। আজ শনিবার ০৮ জানুয়ারী দুপুর ১২টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের  আশুগঞ্জ উপজেলা সদরের টোলপ্লাজায় তার গাড়ি আটকে দেয় দায়িত্বরত পুলিশ সদস্যরা। তিনি জেলা শহরে বিএনপির সমাবেশে যোগ দেওয়ার জন্য আসছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে আয়োজিত বিএনপির সমাবেশে অংশ নিতে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এমপির গাড়ি আটকে দেওয়া হয়েছে। 
তবে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, রুমিন ফারহানার গাড়ি আটক করা হয়নি। তার সঙ্গে আমরা কথা বলছি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর পৌনে ১টা) রুমিন ফারহানার গাড়িটি টোলপ্লাজা থেকে হোটেল উজানভাটিতে নিয়ে গিয়েছে পুলিশ।ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় চলবে এই নিষেধাজ্ঞা।
পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ায় চলাচল বন্ধ রয়েছে আন্তঃজেলা ও লোকাল বাস চলাচল। ফলে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। জানা যায়, গত ২২ ডিসেম্বর বিএনপির গণসমাবেশের তারিখ নির্ধারণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর। পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের অজুহাতে এই সমাবেশ স্থগিত করা হয়। পরবর্তীতে ৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় গণসমাবেশ করার তারিখ নির্ধারণ করে জেলা বিএনপি।
স্থানীয় ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে মাঠে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কাছে সমাবেশের স্থান হিসেবে উল্লেখ করে আবেদন করে বিএনপি। একই জায়গায় সমাবেশ করার ঘোষণা দেয় জেলা ছাত্রলীগ। 

শাফিন / শাফিন

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু