তাড়াশে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে ২০২১ সালের এসএসসি/ সমমান পরীক্ষায় পাশ ও এ প্লাস/ গোল্ডেন প্লাস প্রাপ্ত কৃতি ছাত্রীদের এবং শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় মাধ্যমিক পর্যায়ের স্কুল, কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে। ৮ জানুয়ারী শনিবার সকালে মহিলা ডিগ্রী কলেজ এর উদ্যোগে ওই কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাংকার খলিলুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠান করা হয়। এতে বক্তব্য রাখেন অত্র কলেজের ম্যানেজিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান,মাগুড়া বিনোদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বাচ্চু, অধ্যক্ষ জাফর ইকবাল,উপাধ্যক্ষ শাহাদত হোসেন, প্রভাষক আব্দুল হাকিম,আমিনুর রহমান টুটুল,শফিউল হক বাবলু,ছাত্রী রেখা রানী,সাদিয়াতুল রিফা প্রমুখ।বক্তারা বলেন, উপজেলার মধ্যে এই মহিলা ডিগ্রী কলেজ প্রতি বছরই সর্বাধিক রেজাল্ট ভাল করে। শিক্ষা পরিবেশ সহ বিভিন্ন পর্যায়ে এই কলেজ সুনাম অর্জন করেছেন। তাই নিজের বাড়ি থেকে লেখাপাড় করার মত উপযুক্ত কলেজ হিসেবে আপনাদের মেয়েদের এখানে ভর্তি করে দিবেন। পরে ২০২১ সালের এসএসসি/ সমমান পরীক্ষায় পাশ ও এ প্লাস/ গোল্ডেন প্লাস প্রাপ্ত কৃতি ছাত্রীদের এবং শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় মাধ্যমিক পর্যায়ের স্কুল, কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।
শাফিন / শাফিন
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার