বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার শতবর্ষ অনুষ্ঠানে নবীন প্রবীণদের মিলন মেলা
ভোলার বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার শতবর্ষ অনুষ্ঠান উদযাপন করা হয়। ওই অনুষ্ঠানটি নবীন প্রবীণদের মিলনমেলা রুপ নেয়। ৮ জানুয়ারী, শনিবার অত্র মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার গভনিং বডির সভাপতি ও শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসাবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক বাণিজ্য মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামি স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম রফিকুর রহমান আল-মাদানী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান, বাটামারা পীর হাফেজ মাওলানা মহিবুল্ল্যাহ, উপজেলা আ'লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, উপজেলা ভূমি সহকারী কমিশনার মোঃ সোহেব, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রাসেল আহমেদ মিয়া, বোরহানউদ্দিন থানা ইনচার্জ মোঃ শাহিন ফকির, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু আনসারী প্রমূখ। অনুষ্ঠানে ১০৮০ জন ডেলিগেট অংশ গ্রহন করেন। ওই অনুষ্ঠান কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়ে নবীন ও প্রবীণরা স্মৃতিচারণ করেন। এ প্রতিষ্ঠানটি ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়।
শাফিন / শাফিন
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান