পাংশায় গড়াই নদীর বালু উত্তোলনকে কেন্দ্র করে যুবকের মৃত্যু
রাজবাড়ীর পাংশা ও শ্রীপুরের আলমডাঙ্গার চরে ডেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় নিজেদের মধ্যে মারামারিতে প্রাণ হারাল বিল্লাল মণ্ডল (২৮) নামে এক যুবক। বিল্লাল মন্ডল (ড্রেজার মালিক) কুষ্টিয়ার ভেড়ামারা থানার মসলেমপুর গ্রামের আবু বক্কার মণ্ডলের ছেলে। সোমবার (১৪ জুন) বেলা ১১টায় রাজবাড়ীর পাংশা ও মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মধ্যদিয়ে বয়ে যাওয়া গড়াই নদীর আলমডাঙ্গার চরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ডেজার মেশিন ভাড়া করে এনে দীর্ঘদিন ধরে গড়াই নদী থেকে বালু উত্তোলন করে আসছে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফরা গ্রামের বালু ব্যবসায়ী মো. খালেক বিশ্বাস।
এ বিষয়ে নিহতের ভাই মো. হেলাল মণ্ডল বলেন, আমার ভাই বিল্লাল মণ্ডল (ড্রেজার মালিক) খাবার খেতে চাইলে মালিকপক্ষের লোকজন তাকে নিষেধ করে। এই নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে মালিকপক্ষের লোকজন বাঁশ দিয়ে বিল্লাল মণ্ডলের মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘষোণা করেন। তিনি আরো বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।
এ ঘটনায় বালু ব্যবসায়ী মো. খালেক বিশ্বাসের মুঠোফোনে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
পাংশা মডেল থানার এসআই নবীন বিশ্বাস বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা মেরেছে সেটা এখনো জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে শ্রীপুর থানা পুলিশের মাধ্যমে পবিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত