পাইকগাছায় পুলিশের এসআই আয়ুব আলীর বিরুদ্ধে নারীর সংবাদ সম্মেলন
পাইকগাছার হরিঢালী পুলিশ ফাঁড়ির এসআই আয়ুব আলীর বিরুদ্ধে চুরি সন্ধেহে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করে মাদক মামলা দিয়ে কোর্টে সোপর্দ করার অভিযোগে পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। শনিবার (৮ জানুয়ারি) দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে হাজির হয়ে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সোহানুর রহমানের মা মোছা. নাজমুন নাহার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার নগর শ্রীরামপুর গ্রামের ময়নদ্দিন হাজরার সহিত পার্শ্ববর্তী প্রতিবেশী মোফাজ্জেল হাজরার ছেলে সেলিম হাজরাদের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। থানা পুলিশের কথিত সোর্স সেলিম হাজরা আমাদের পরিবারকে ক্ষতিগ্রস্ত করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গত ৪ জানুয়ারি সকাল ৭টার সময় সেলিম হাজরার মেয়ের মোবাইল ফোন হারানো সংক্রান্ত বিষয়ে আমার ছেলে সোহানুর রহমানকে পুলিশ ফাঁড়ির কথা বলে ডেকে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে আমার ছেলেকে গাছের সাথে বেঁধে লাঠিপেটা করে আহত করে। এ সময় কথিত পুলিশের সোর্স খ্যাত সেলিম স্থানীয় ক্যাম্পের এসআই আয়ুব আলীকে ডেকে এনে আমার ছেলেকে ফাঁড়িতে নিয়ে যায়। পরবর্তীতে পাইকগাছা থানায় এনে কয়েক দফা লাঠিপেটায় ছেলের বাম হাঁটু ফেঁটে রক্তাক্ত আহত হয়। পরে এসআই আয়ুব আলী বাদী গয়ে থানায় একটি মাদক মামলা করে। তাকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার দেখিয়ে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে।
এ ঘটনায় সোহানুর রহমানের মা ছেলেকে পিটিয়ে আহত ও মাদক মামলায় ফাঁসানোর সুবিচার দাবি করে পাইকগাছা প্রেসক্লাবে সংবাক সম্মেলন করেছে।
পাইকগাছার হরিঢালী পুলিশ ফাঁড়ির এসআই আয়ুব আলী অভিযোগ সম্পর্কে জানান, আসমি সোহানুর রহমানকে আমি ধরিনি এবং থানায় নিয়ে যাইনি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলো মিথ্যা ও ভিত্তিহীন।
শাফিন / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত