ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

নিরাপদ ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ বিনির্মাণে অধিকতর নারী নেতৃত্ব জরুরি : সাংসদ বাবু


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ৮-১-২০২২ বিকাল ৬:২

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু বলেছেন, নারীরা পরিবর্তনের শক্তিশালী ও কার্যকর প্রতিনিধি। নিরাপদ ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ বিনির্মাণে অধিকতর নারী নেতৃত্ব জরুরি। বিভিন্ন ক্ষেত্রে নারীরা এগিয়ে থাকলেও নেতৃত্বের দিক থেকে পিছিয়ে রয়েছে, যা দুঃখজনক। স্বাস্থ্য খাতসহ বিভিন্ন খাতে সেবাদানকারী হিসেবে নারীদের ভূমিকা অগ্রগণ্য হলেও নেতৃত্বের জায়গায় তারা মাত্র ২৫ শতাংশ। এই দৃশ্যপট পরিবর্তনে নারী নেতৃত্বের এই অগ্রগায়নে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে নারীদের এগিয়ে আশার পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। খুলনা জেলা যুব মহিলা লীগের সম্মেলন উপলক্ষে বাংলাদেশ যুব মহিলা লীগ কয়রা উপজেলা শাখার উদ্যোগে শনিবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সুমাইয়া আমিন লতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা মিলির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা। সম্মানিত অতিথি ছিলেন এমপিপত্নী শারমিন আক্তার পপি৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা জিএম ইয়াকুব আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ সরদার নুরুল ইসলাম, গণেশ চন্দ্র মণ্ডল, ইউপি চেয়ারম্যান আলহাজ আ. আব্দুস সামাদ গাজী, দেবদাস মণ্ডল, সাধারণ সম্পাদক এমএম খায়রুল আলম, খুলনা জেলা যুবলীগ নেতা শামীম সরকার, পাইকগাছা উপজেলা যুবলীগ নেতা আশরাফুল ইসলাম সবুজ, কয়রা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম লুৎফুর রহমান, পাইকগাছা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও চাঁদখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাতেমা-তুজ-জোহরা রুপা, কয়রা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, যুবলীগ নেতা অ্যাড. আরাফাত হোসেন, ছাত্রলীগ সভাপতি মো. শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রোকনুজ্জামান কাজল, জিএম আকতারুল ইসলাম সৌরভ, জেডএম হুমায়ুন কবির নিউটন, যুব মহিলা লীগ নেত্রী প্রভাষক লাবনী আক্তার, মরিয়ম আক্তার, আছিয়া খাতুন, নাসিমা শাহিন, অর্চনা সাহা, ছন্দা রানী, জয়ন্তী রানী মণ্ডল, লাভলী আক্তার লাবনী, নুরজাহান আক্তার, কৌশিনা আক্তার মিতা, রেহানা রোশনী, ফাতিমা কামাল, মাহফুজা খাতু, তানিয়া খাতুন, নাজমা খাতুন প্রমুখ৷

শাফিন / জামান

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন

রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও