ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বিবাহিত-চাকুরীজীবি’কে দিয়ে চকবাজার থানা ছাত্রলীগের নতুন কমিটিগঠনের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১-২০২২ বিকাল ৬:৩

ঢাকামহানগর দক্ষিণের অন্তর্গত চকবাজার থানা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মো. শ্ওানের বিরুদ্ধে অভিযোগ প্ওায়া গেছে। চকবাজার থানা ছাত্রলীগ এর নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. শাওন হোসেন দীর্ঘসময় ঢাকা ওয়াসায় মাস্টার রোলে চাকুরী’তে নিয়োজিত ছিলেন। এছাড়াও তিনি একজন বিবাহিত। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কড়া নির্দেশ, বিবাহিতদের ছাত্রলীগের কোন পদ দেওয়া যাবে না। সাবেক ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাদল স্ত্রী-সন্তান রেখে মারা যাওয়ার পর এই নির্দেশ জারি করেন তিনি। অথচ প্রধানমন্ত্রীর এমন কড়া নির্দেশনার পরও ছাত্রলীগের বেশ কয়েকজন বিবাহিত নেতা-নেত্রীর খোঁজ পাওয়া গেছে। তাদের কেউ কেউ সন্তানের পিতা-মাতাও। ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫ (ক) অনুচ্ছেদে বলা আছে, অনূধ্বর্ ২৭ বছর বয়সী বাংলাদেশের যে কোনও বিশ্ববিদ্যালয় বা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র বা ছাত্রী বাংলাদেশ ছাত্রলীগের প্রাথমিক সদস্য হতে পারেন। প্রতি শিক্ষাবর্ষে সদস্যপদ নবায়ন করা বাঞ্ছনীয়। প্রাথমিক সদস্যের ক্ষেত্রে ২৭ বছর হলেও নেতৃত্বের ক্ষেত্রে বয়সসীমা ২৯ বছর পর্যন্ত। কোনও সরকারি চাকরিজীবী যে ছাত্রলীগের নেতৃত্বে থাকতে পারবেন না, সে কথাও পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে। তবে এই সকল বিষয়ে চকবাজার থানার নব-নির্বাচিত ছাত্রলীগ সভাপতি মো. শাওন হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল এইসব মিথ্যা বানোয়াট তথ্য বিভিন্ন মহলে ছড়িয়ে দিচ্ছে। এবং আমি এখনো ঢাকা কলেজের ছাত্র। বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে ফটোশপের যুগ, যে কেউ চাইলে ফটোশপে ছবি ইডিট করতে পারে।

শাফিন / শাফিন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব