খুলনায় আন্তর্জাতিক কেরাত অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন মাদ্রাসাছাত্র নিহত
আলিয়া কামিল মাদ্রাসার মাহফিল থেকে ফেরার পথে খুলনা-মোংলা মহাসড়কে একটি সিএনজিচালিত তিন চাকার যান ও ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (৮ জানুয়ারি) রাত ১২টা ১০ মিনিটের দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাফেজ আব্দুল্লাহ, আব্দুল গফুর ও সালাহউদ্দীন। আহতদের মধ্যে দুজন ও নিহতরা সবাই বাগেরহাটের চুলকাঠি এলাকার হাকিমপুর মাদ্রাসার ছাত্র। অপর আহত ব্যক্তি তিন চাকার চালক। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে হাফেজ আব্দুল্লাহ সদর উপজেলার রণজিতপুর এলাকার হোসাইনের ছেলে। আব্দুল গফুরের বাড়ি রামপালের ঝনঝনিয়ায় এবং সালাহউদ্দীনের বাড়ি সাতক্ষীরায়। আব্দুল্লাহ দাওরায় হাদিস শেষ বর্ষের শিক্ষার্থী এবং অপর দুজন অন্যান্য শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আহতরা জানান, তারা শনিবার সন্ধ্যায় খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশগ্রহণ করেন। রাতে খুলনা থেকে সিএনজিচালিত তিন চাকার যানে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেন। ফকিরহাটের শ্যামবাগাতে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাকের সাথে তাদের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। সেখান থেকে ডাম্পার ট্রাকটি পালিয়ে যায়।
মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মাবুদ জানান, মাদ্রাসার ছাত্ররা শনিবার সন্ধ্যায় খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশগ্রহণ করে। রাতে খুলনা থেকে মাহেন্দ্রযোগে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাকের সাথে তাদের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনজন মারা যায়। এ সময় মাহেন্দ্রের আরো ৪ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী হোসেন জানান, বর্তমানে আমরা ঘটনাস্থল আছি। দুর্ঘটনায় আহত-নিহত সবাইকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঘাতক ডাম্পার ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
শাফিন / জামান
ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর
আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ
রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা
সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক
নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন