চাঁদপুরের মেঘনায় যাত্রীবাহী লঞ্চে আগুন
চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৮ জানুয়ারি) রাত ১২টার দিকে মতলব উত্তরের মোহনপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এমভি সুরভী-৯ নামের লঞ্চটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে। রাত ১২টার দিকে মোহনপুর এলাকা অতিক্রমকালে লঞ্চের ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। তবে আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন লঞ্চের কর্মীরা। খবর পেয়ে নৌ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।
এ সময় লঞ্চে থাকা শত শত যাত্রীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। লঞ্চের স্টাফদের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি, প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লঞ্চে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন লঞ্চের কর্মীরা। খবর পেয়ে নৌ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। শনিবার রাত ১২টার দিকে মতলব উত্তরের মোহনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার বিষয়ে বিআইডব্লিউটিএর চাঁদপুরস্থ বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম বলেন, লঞ্চের ইঞ্জিনে আগুন লাগার পর কিছু সময়ের মধ্যে তা নিভিয়ে ফেলতে সক্ষম হন স্টাফরা। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে লঞ্চটি। বর্তমানে লঞ্চটি মোহনপুর এলাকায় নোঙ্গর করে রাখা হয়েছে। যাত্রীরা নিরাপদে আছেন। তবে ফের দুর্ঘটনার আশঙ্কা থেকে লঞ্চটি আপাতত বরিশাল যেতে দেয়া হবে না। যাত্রীদের অন্য কোনো লঞ্চে করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।
বন্দর কর্মকর্তা আরো জানান, যাত্রাপথে ইঞ্জিনের সাইলেন্সার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে কোনো যাত্রী জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন দেন। লঞ্চটিতে পাঁচ শতাধিক যাত্রী ছিলেন। তবে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এর আগে গত ২৩ ডিসেম্বর রাতে ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে অভিযান-১০ নামের একটি লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে ও পানিতে ডুবে প্রায় অর্ধশত যাত্রী প্রাণ হারান।
শাফিন / জামান
মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি
*ঢাকা জেলায় দুই দিনব্যাপী রুকন সমাবেশ অনুষ্ঠিত*
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই