ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ভারতে দৈনিক সংক্রমণ দেড় লাখ ছাড়াল


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৯-১-২০২২ দুপুর ২:২৩

ভারতে করোনাভাইরাসের নতুন ধরনের ওমিক্রনের প্রভাবে সংক্রমণ বেড়েই চলেছে। দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। গতকালের তুলনায় এদিন আক্রান্ত বেড়েছে ১২ শতাংশেরও বেশি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

রোববার প্রকাশিত দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৬৩২ জন। এছাড়া এদিন ৫৫২ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৬২৩ জন।

দেশটিতে সংক্রমণের হারও লাফিয়ে বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে, আক্রান্তের হার বেড়ে হয়েছে ১০ দশমিক ২১ শতাংশ। ২ জানুয়ারি এই হার ছিল তিন শতাংশের নিচে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পুরো চিত্র বদলে গেছে।

সংক্রমণের পাশাপাশি ভারতে সক্রিয় রোগীর সংখ্যাও বেড়েছে। সুস্থতার হার ৯৬ দশমিক ৯৮ শতাংশ। দেশের মধ্যে মহারাষ্ট্রে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজারের বেশি মানুষ। তার মধ্যে মুম্বাইয়েই আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩১৮ জন। তারপরেই রয়েছে দিল্লি। ২০ হাজার ১৮১ জন কোভিড আক্রান্ত হয়েছেন রাজধানীতে। যা গত বছরের মে মাসের পর দৈনিক আক্রান্তের হিসাবে সর্বোচ্চ।

২৪ ঘণ্টায় ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। ফলে দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়ালো। এখন পর্যন্ত ভারতের ২৭টি রাজ্যে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়েছে। তার মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯ জন। তারপরে রয়েছে দিল্লি, সেখানে ৫১৩ জন আক্রান্ত হয়েছেন। পাশাপাশি এক হাজার ৪০৯ জন ওমিক্রন আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।

জামান / জামান

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতার ঝুলন্ত লাশ মিলল দলীয় কার্যালয়ে

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প : নিহত বেড়ে ৩৮

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি

ইরানের বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইসরায়েলি কারাগারে আটক ৪৭৬৯ ফিলিস্তিনি

কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০

হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪, লুটপাটের আশঙ্কায় কারফিউ জারি

সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

গৌতম আদানির ফৌজদারি মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ

মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল