কয়রায় নেই পাবলিক টয়লেট, জনদুর্ভোগ চরমে
খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নে ব্যস্ততম বাজারে পাবলিক টয়লেট বা গণশৌচাগারের অভাবে চরম জনদুর্ভোগে বন্দি হয়ে পড়েছে কয়রা বাজারবাসী। মলমূত্রের বেগ হলে চেপে রাখা কত যে কষ্টকর গণশৌচাগার না পেয়ে এমন বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন যারা হয়েছেন তারাই বিষয়টি উপলব্ধি করতে পারবেন। অথচ এ ব্যাপারে কোনো মাথাব্যথা নেই দাবি ব্যবসায়ী ও সাধারণ মানুষের। ফলে প্রত্যান্ত গ্রামগঞ্জ ও বিভিন্ন স্থান থেকে ছুটে আসা জনসাধারকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অন্যদিকে বৃহত্তর কয়রা বাজারে কাঁচামালের আড়ত ও মৎস্য আড়ত চলে সপ্তাহের ৭ দিন। এ কারণে প্রতিদিনই সাধারণত বাজারে লোকজনের সংখ্যা বৃদ্ধি পায়। এদিকে কয়রা উপজেলা পরিষদ, কয়রা থানা , সাব-রেজিস্ট্রি অফিস, আদালত, ইউনিয়ন পরিষদ, কাজী অফিস, ভূমি অফিস ও বিভিন্ন সরকারি অফিস ব্যাংক কিংবা বীমা কয়রা বাজারে হওয়াতে সব সময় পুরুষ ও মহিলাদের আনাগোনা থাকে বাজারে। বিশেষ করে মহিলা পথচারিদের ভোগান্তিতে পড়তে হয় বেশি ভাগই।
সরেজমিন বাজার ঘুরে বাজার ব্যবসায়ী ও ক্রেতাদের কাছ থেকে জানা যায়, এতবড় ঐতিহ্যবাহী কয়রা বাজারের কোথাও কোনো স্থানে কোনো সরকারি পাবলিক টয়লেট বা গণশৌচাগার নেই। ফলে নানান দুর্ভোগের শিকার হচ্ছে পথচারীরা ও ব্যাবসায়ীরা। কেনাকাটা ও বিভিন্ন কাজে আসা মহিলাদের সাথে থাকা শিশুদের মলমূত্র বিভিন্ন স্থানে ফেলানো হয়। ফলে দুগন্ধের কারণে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় মাঝে মাঝে। অনেকে আবার বাধ্য হয়ে বাজারের গলি ও সড়কের পাশে মলমূত্র ত্যাগ করছেন। এর ফলে সৃষ্ট দুর্গন্ধে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
শুধু তাই নয়, পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়েছে।এমন পরিস্থিতি থেকে উত্তরণে কয়রা ব্যস্ততম বাজারে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দ্রুত স্বাস্থ্য সম্মত গণশৌচাগার স্থাপনের দাবি সবার।
আলতাফ, বাইজিদ হোসেন, আক্তারুল ইসলাম, কাজলসহ বেশ কয়েকজন ভুক্তভোগী ব্যবসায়ী জানান, দোকানে আসা কাস্টমার প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়তে দেখা যাই। প্রয়োজন দেখা দিলে বেশিরভাগ মানুষই স্থানীয় মসজিদের শৌচাগার বা আশপাশের খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করেন। সময় সময় মসজিদেও থাকে তালা ঝুলানো। এটা আমাদের কয়রা বাসীর জন্য দুঃখজনক।
অটো ভ্যানচালক আক্কাস বলেন, আমরা কয়রা বাজার কেন্দ্রিক সারাদিন ভ্যান চালাই এর মধ্যে এর মধ্যে যদে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হয়, তার কোনও জায়গা নেই। ফলে বাধ্য হয়েই আমাদের কোনও বাড়ি বা মসজিদে যেতে হয়। এ ক্ষেত্রে কয়রা বাজারে যদি গণশৌচাগার করে দেয়, তাহলে আমাদের মতো মানষের বড্ড উপকার হয়।বাজার ব্যবসায়ী হাকিম হেলাল উদ্দিন বলেন, হাজার হাজার মানুষের দৈনন্দিন প্রগ্রাব-পায়খানার জন্য কোন গণশৌচাগার নেই। আমার এখানে দিনে অনেক রোগী আসেন বিভিন্ন সময় তারা খবুই প্রস্বাব-পায়খানার জন্য চরম ভোগান্তির শিকার হন।
সচেতন মহল জানান, দূর-দূরান্ত থেকে আগত ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে দ্রুততম সময়ে পাবলিক টয়লেট বা গণশৌচাগার নির্মাণ করার জরুরি। কয়রা বাজার কমিটির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বলেন,গুরুত্বপুর্ন পয়েন্টে গণশৌচাগার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা জায়গা খুঁজছি, ভালো জায়গা পেলে আমরা গণশৌচাগার স্থাপন করব।
কয়রা সদরের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও তরুণ আওয়ামী লীগ নেতা এস এম বাহারুল ইসলাম বলেন, পাবলিক টয়লেট কয়রা সদরে অত্যন্ত প্রয়োজন। আমি আমাদের সংসদ মহাদয়, স্থানীয় প্রশাসন ও বাজার কমিটি নেতৃবৃন্দের সাথে আমি কথা বলেছি। বাজারে টয়লেট নির্মাণের পরিকল্পনা চলছে । আশা করছি, অল্প সময়ের মধ্যেই স্থাস্থ্যসম্মত পাবলিক টয়লেট আমরা দিতে পারবো। তিনি আরও বলেন,কয়রায় পাবলিক টয়লেটের অভাবে মানুষের ভোগান্তির শেষ হবে অচিরেই ইনশা আল্লাহ।
শাফিন / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied