ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

সোনাগাজীতে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা


সোনাগাজী প্রতিনিধি  photo সোনাগাজী প্রতিনিধি
প্রকাশিত: ৯-১-২০২২ বিকাল ৫:২৯
ফেনীর সোনাগাজীতে গাঁজা কেনার জন্য ২০০ টাকা না পেয়ে আমেনা খাতুন (৫০) নামে এক মাকে উপর্যুপরি কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে নুর করিম রাসেল (২৮) নামে এক মাদকাসক্ত ছেলে। উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলী গ্রামের মাইনকা মিয়াজী বাড়িতে রোববার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। দুপুর ১টার দিকে স্থানীয়রা ওই মাদকাসক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। 
 
পুলিশ, এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানায়, মৃত সাহাব উদ্দিনের স্ত্রী আমেনা খাতুন সন্তান নুর করিম রাসেলকে নিয়ে পিতার বাড়িতেই বসবাস করতেন। বিগত কয়েক বছর থেকে মাদকাসক্ত হয়ে অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে রাসেল। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গাঁজা কেনার জন্য মায়ের কাছে ২০০ টাকা দাবি করেন রাসেল। দাবিকৃত টাকা না পেয়ে ধারালো বঁটি দিয়ে মা আমেনাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন রাসেল। প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে রাসেলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
 
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আবদুল হাদী বাদী হয়ে ভাগ্নে রাসেলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেছেন।

শাফিন / জামান

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন