ওমিক্রন আতঙ্কের মধ্যেই সাইপ্রাসে ‘ডেল্টাক্রন’ শনাক্ত
সাইপ্রাসে করোনাভাইরাসের আরো একটি নতুন ধরন শনাক্ত হয়েছে। দেশটির গবেষকরা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ‘ডেল্টাক্রন’ নামের নতুন ধরনটি আগের ডেল্টা ও ওমিক্রনের সমন্বিত রূপ। ব্লুমবার্গের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের জৈব বিজ্ঞানের অধ্যাপক লিওনডিওস কোস্ট্রিকিস ধরনটিকে ডেল্টাক্রন বলে অভিহিত করেছেন। কারণ এতে ডেল্টা এবং ওমিক্রনের মধ্যকার বৈশিষ্ট্যগুলো বিদ্যমান।
প্রতিবেদনে কোস্ট্রিকিস ও তার দল ১৫ জনের দেহে ডেল্টাক্রন শনাক্তের কথা জানিয়েছেন। এ ভাইরাসে আরও কেউ সংক্রমিত হয়েছে কিনা বা এর কী প্রভাব পড়তে পারে তা এখনো জানা যায়নি।
কোস্ট্রিকিস টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, এটা কতটা সংক্রামক বা প্যাথলজিক্যাল তা আমরা ভবিষতে দেখতে পাবো। এটি অতিসংক্রামক ওমিক্রন ও ডেল্টার মধ্যেও বিদ্যমান থাকবে কিনা তাও আমরা জানতে পারবো। তবে বর্তমান ধরন ওমিক্রন এই ডেল্টাক্রনকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন তিনি।
গবেষকরা চলতি সপ্তাহে তাদের ফলাফলগুলো জিআইএসএআইডিতে পাঠিয়েছেন। জিআইএসএআইডি হচ্ছে একটি আন্তর্জাতিক ডাটাবেস যা ভাইরাস ট্র্যাক করে।
গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো করোনার নতুন ধরন শনাক্ত হয়। এরপর আফ্রিকান দেশগুলোর ওপর একের পর এক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অসংখ্য দেশ। এরই মধ্যে ওমিক্রনের জেরে বিশ্বব্যাপী করোনা সংক্রমণ মারাত্মক হারে বেড়েছে।
জামান / জামান
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের