ধর্মপাশায় ভোটকেন্দ্র থেকে ব্যালট উদ্ধার
ভোট গ্রহণের তিন দিন পর সুনামগঞ্জের ধর্মপাশার একটি ভোটকেন্দ্র থেকে তিন প্যাকেট ব্যবহৃত ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রোববার (৯ জানুয়ারি) বিকেলে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এসব ব্যালট পেপার উদ্ধার করা হয়। ঘুলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তপন কান্তি তালুকদার।
এদিকে গত শনিবার সকালে ঘুলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান বিদ্যালয়ে যান এবং ক্লাস শেষ করে ফিরে আসেন। পরদিন অর্থ্যাৎ রোববার সকালে তিনি অফিসকক্ষ পরিষ্কার করতে গিয়ে দেখেন নির্বাচন কমিশনের সিলসংবলিত প্যাকেট অফিসের এক কোণে পড়ে আছে। তিনি বিষয়টি সাথে সাথে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবগত করেন। পরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পরামর্শক্রমে তিনি বিষয়টি ইউএনওকে অবগত করেন। পরে ওই দিন বিকেলে ঘুলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা, ধর্মপাশা থানার ওসি ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার উপস্থিতিতে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা তপন কান্তি তালুকদারের কাছে ব্যালট পেপারগুলো হস্তান্তর করেন। ওই ইউনিয়ন থেকে নৌকার প্রার্থী সেলিম রাজা চৌধুরী, বিদ্রোহী প্রার্থী মোকাররম হোসেন ও স্বতন্ত্র প্রার্থী জোনায়েদ চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করেন। এতে মোকাররম হোসেন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু উদ্ধারকৃত তিনটি প্যাকেটে তিন প্রার্থীরই ব্যালট পেপার রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, ব্যালট পেপারগুলো উদ্ধারে ভূমিকা রেখেছি। বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তা বিস্তারিত বলতে পারবে।
প্রিসাইডিং কর্মকর্তা তপন কান্তি তালুকদার বলেন, ব্যালটগুলো প্যাকেটে ছিল। এগুলো রয়ে গেল কিভাবে বুঝতে পারছি না।
এমএসএম / জামান
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার
মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ
নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন
শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
কোটি টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলে ‘ফেন্সি মাহাবুব’, ১৯ দিনেই অব্যাহতি
Link Copied