ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নিউইয়র্কে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, ৯ শিশুসহ নিহত ১৯


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১০-১-২০২২ দুপুর ১০:৫৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয়জন শিশু রয়েছে। স্থানীয় সময় রোববার (৯ জানুয়ারি) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের বরাত দিয়ে বিবিসি ও সিএনএন জানিয়েছে, এ ঘটনায় আহত ৩২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এরিক অ্যাডামস বলেছেন, অগ্নিকাণ্ডে ৬৩ জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, এটি নিউইয়র্ক সিটির জন্য একটি ভয়াবহ ও বেদনাদায়ক মুহূর্ত। এই আগুনের প্রভাব আমাদের বেদনা এবং হতাশা ডেনে আনবে।

ফায়ার সার্ভিস সূত্র বলেছে, নিউইয়র্ক সিটির ৩৩৩ পূর্ব ১৮১ নম্বর সড়কের একটি ১৯ তলা ভবনে আগুন লাগে। ভবনটির দ্বিতীয় এবং তৃতীয় তলার একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে সকাল ১১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রায় ২০০ সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।

এই অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘নজিরবিহীন’ বলে বর্ণনা করেছেন ফায়ার সার্ভিসের কমিশনার ডেনিয়েল নিগ্রো। তিনি জানান, ভবনের প্রতিটি তলা অগ্নিকাণ্ডের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ধোঁয়ার কারণে মানুষের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।

উল্লেখ্য, গত কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের একটি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আট শিশুসহ ১২ জন নিহত হন।

জামান / জামান

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতার ঝুলন্ত লাশ মিলল দলীয় কার্যালয়ে

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প : নিহত বেড়ে ৩৮

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি

ইরানের বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইসরায়েলি কারাগারে আটক ৪৭৬৯ ফিলিস্তিনি

কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০

হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪, লুটপাটের আশঙ্কায় কারফিউ জারি

সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

গৌতম আদানির ফৌজদারি মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ

মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল