ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

এক সপ্তাহে খুলনায় ১৬ করোনা রোগী শনাক্ত


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১০-১-২০২২ দুপুর ১১:১৭

গত এক সপ্তাহে খুলনায় ১৬ করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময় মোট ৯৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত খুলনায় ২৮ হাজার ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭৭৭ জন। সর্বশেষ গত ২৫ নভেম্বর জেলায় একজন করোনা রোগী মারা যান। গত ৭২ ঘণ্টায় ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের তিনজনই পুরুষ। কোভিড-১৯ হাসপাতালে ১১ জন ভর্তি রয়েছেন।

গতকাল রোববার খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, করোনা  মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

জেলা ও মহানগর করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে, খুলনা নগরীতে আগামী ১১ জানুয়ারি থেকে রাত ৮টার পর সব ধরনের মার্কেট, দোকানপাট বন্ধ থাকবে। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের জারি করা সকল নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।

শাফিন / জামান

ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার