ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বঙ্গবন্ধুর চিঠি সংরক্ষণকারী ভিখারি ইফাতন পেলেন প্রধানমন্ত্রীর উপহার


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ১০-১-২০২২ দুপুর ৪:২০
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি ভিখারি ইফাতনের বাড়িতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ, শাড়ি, ফলমূল ও খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এ সময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন- গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার, গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইন, গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন, গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার।
 
এছাড়াও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ ‍এ সময় ‍উপস্থি ছিলেন।
 
এর আগে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি ১৯৭১ সালে গোপালপুর উপজেলায় মাদমুদপুর গণহত্যায় নির্মিত স্বাধীনতা ৭১ স্মৃতিসৌধ প্রাঙ্গণে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সমাবেশে মিলিত হন। সেখানে জেলা প্রশাসক বলেন, একটি জাতীয় দৈনিকে শহীদ রমজান আলীর স্ত্রী ইফাতন বেওয়াকে নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। ইফাতন বেওয়ার স্বামী রমজান আলী ১৯৭১ সালের ৩০ সেপ্টেম্বর মাহমুদপুর গণহত্যার দিন শহীদ হন। এর স্বীকৃতি হিসেবে ইফাতন বেওয়াকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ডিসেম্বর মাসে একটি চিঠি দেন। চিঠিতে বিধবা ইফাতন বেওয়াকে বঙ্গবন্ধু দুই হাজার টাকা অনুদান দেয়ার কথা জানান। ইফাতন বেওয়া ৫০ বছর ধরে ওই চিঠি সংরক্ষণ করে আসছেন।
 
তিনি ‍আরো বলেন, স্বাধীনতার ৫০ বছরেও বিধবা ইফাতনের খবর কেউ রাখেননি। এটি ছিল খুবই বেদনাদায়ক। অভাব-অনটনে ইফাতন বেওয়া পেট চালাতে ভিক্ষাবৃত্তি অবলম্বন করেন। প্রকাশিত খবরটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এলে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনিকে গণহত্যার শিকার ইফাতন বেওয়াসহ শহীদ ১৭ পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। এমতাবস্থায় জেলা প্রশাসক ইফাতন বেওয়াসহ সকল শহীদ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পৌঁছে দেন।
 
তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সকল শহীদ পরিবারের সদস্যদের জন্য ১টি করে বীরনিবাস নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেন। তারা যাতে শহীদ পরিবারের সদস্য হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও প্রয়োজনীয় সহযোগিতা পান সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।
 
ইফাতন বেওয়া জানান, অভাব-অনটনের সাথে ৫০ বছর লড়াই করেছি। অনাহারে থেকেছি। পাড়ায় পাড়ায় মাগন করে পেট চালিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ ও উপহারসামগ্রী পেয়ে নিজকে ধন্য মনে করছি।

শাফিন / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা