চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাইদ আফ্রিদী তন্ময় (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (১০ জানুয়ারি) সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবীননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত সাইদ আফ্রিদী ঝিনাইদহ সদর উপজেলার চান্দুয়ালী গ্রামের মৃত আব্দুল কুদ্দুস বিশ্বাসের ছেলে। সাইদ আফ্রিদী চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক তাইফুজ্জামান বলেন, সকালে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ যাচ্ছিলেন সাইদ। নবীননগর পৌঁছলে তার মোটরসাইকেলের সামনের চাকা পাংচার হয়ে যায়। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রদিবেদন শেষে মৃতদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
শাফিন / জামান
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত
ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ
Link Copied