সচেতন ছাত্র সমাজের কমিটি গঠন
বহুল প্রতীক্ষার পর চতুর্থবারের মতো গঠিত হলো সচেতন ছাত্র সমাজের (CSS) নতুন কার্যনির্বাহী কমিটি। ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর যাত্রা শুরু করে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন সচেতন ছাত্র সমাজ (CSS)।
সংগঠনটি গত ৬ বছর যাবৎ উপজেলার হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তিসহ শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান, প্রত্যন্ত দুর্গম চরাঞ্চলে বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড এবং স্বাস্থ্যসেবা বিষয়ক ক্যাম্পেইনের আয়োজন করে। শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আগ্রহ সৃষ্টি, জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করে চৌহালী উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপদান করার লক্ষ্যে কাজ করছে সচেতন ছাত্র সমাজ (CSS) নামে সংগঠনটি৷
চতুর্থবারের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছে মো. শফিকুল ইসলাম নিয়ামত, সহ-সভাপতি মো. মজনু মিয়া, উজ্জ্বল হোসাইন, মো. আল-ইমরান, মো. রাজু আহাম্মদ, মো. সোলায়মান, মোছা. ফাতেমা আক্তার পলি, মো. সানোয়ার হোসেন।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু কাহার হোসেন। যুগ্ম-সম্পাদক হলেন- আল-আমিন হোসাইন, মো. ইমরান হোসেন আপন, শারমিন সাথী, হাসান মাহমুদ রুমি, মাফিদুল ইসলাম, শাহিনূর ইসলাম শাহিন।
সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, ইমরান খান ফাহিম, আশিকুর রহমান রানা, পিয়ারুল ইসলাম, মিশু মারুফ, রনি সরকার জয়সহ মোট ৭১ সদস্যের কমিটি ৬ জানুয়ারি শুক্রবার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছে সংগঠনটি।
শাফিন / জামান
কুড়িগ্রামে জেলা বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত
লাকসাম প্রেসক্লাবের ২দিন ব্যাপী আনন্দ ভ্রমন অনুষ্ঠিত
শরণখোলায় অযত্ন-অবহেলায় শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল
বারহাট্টায় বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু
তাড়াশে আওয়ামীলীগের ‘নৈরাজ্য’ রুখতে যুবদলের বিক্ষোভ মিছিল
নাচোলে প্রকল্পের টাকা আত্মসাতের কাহিনী প্রচার করে ইউএনও’র উপপ্রশাসনিক কর্মকর্তাকে ফাঁসানোর চেষ্টা
দেবীগঞ্জে সরকারি প্রকল্পে কমিশন বাণিজ্যের সংবাদের পর পিআইওকে বদলি
কাউনিয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল, অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার নেতাকর্মীরা
রাজারহাটে অটোমেটেড ফিশ ফিডার, এয়ারেটর ও সিসি ক্যামেরায় বাড়ছে মাছের উৎপাদন
টঙ্গী পূর্ব থানা যুবদলের প্রতিবাদ মিছিল : নৈরাজ্য, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রায়গঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ
কুড়িগ্রামে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করায় আর্থিক ভাবে লাভবান হচ্ছে কৃষক
মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচারের পর সিংড়া বাস টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল
Link Copied