ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

জমজমাট বৃহৎ ধানের হাট দক্ষিণাঞ্চলের কালাইয়া


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১০-১-২০২২ বিকাল ৫:৩৮

দক্ষিণাঞ্চলে এবার আমন প্রজাতির ধানের বাম্পার ফলন হওয়ায় বেচা-কেনায় জমজমাট পটুয়াখালীর বাউফলের কালাইয়া ধানহাট। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এ ধানহাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধান কিনতে আসছেন ব্যবসায়ীরা। দিন-রাত ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর এ ধানহাট। অপরদিকে ধানের দাম ভালো পাওয়ায় সন্তুষ্ট চাষিরা। 

সোমবার (১০ জানুয়ারি) কালাইয়া ধানহাট ঘুরে দেখা যায়, হাজার হাজার মণ ধান বিক্রির জন্য হাটে নিয়ে এসেছেন জেলার বিভিন্ন এলাকার চাষিরা। ধান কিনছেন স্থানীয় আড়তদারসহ ঢাকা, মুন্সীগঞ্জ, যশোর, খুলনা, কুমিল্লা, ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। স্থানীয় মাপের প্রতি মণ (৪৮ কেজি)  আমন (মোটা) ধান বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৪০০ টাকায়। আমন (চিকন) বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১১০০  টাকায়। এছাড়াও চিনিগু‍ঁড়া ধান বিক্রি হচ্ছে ১৬০০ টাকা মণ।

উপজেলার চরকালাইয়া এলাকার কৃষক মো. ওয়ালিউল ইসলাম (৪০) জানান, একরপ্রতি জমিতে সার ও ওষুধ, রোপণ, কাটা, মাড়াই, শ্রমিক ও পরিবহন খরচসহ প্রায় ৩৩ হাজার ৫০০ টাকা খরচ হয়েছে। প্রতি একরে ধান হয় প্রায় ৩৫ মণ। ধানের দাম ভালো হওয়ায় একর প্রতি প্রায় ১৫ হাজার টাকা করে লাভ হয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে ধানের কিছুটা ক্ষতি হয়েছে। তা না হলে আরো বেশি লাভ হতো। 

কালাইয়া বাজারের ধানের আড়তদার রতন বণিক বলেন, কালাইয়া ধানহাট দেশের অন্যতম বৃহৎ ধানহাট। এ হাটে পটুয়াখালী ও ভোলা জেলার বিভিন্ন এলাকা থেকে চাষি ও ব্যবসায়ীরা ধান বিক্রি করতে নিয়ে আসেন। এ ধান ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, যশোরসহ দেশের বিভিন্ন জেলার বড় বড় ধান ব্যবসায়ীরা কিনে নিয়ে যান। এছাড়াও ধানের মৌসুমে এ হাটে প্রায় ১ হাজার শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়।  

উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান বলেন, এ বছর বাউফল উপজেলায় ৩৫ হাজার ১০০ হেক্টর জমিতে আমন প্রজাতির ধান আবাদ হয়েছে। ‍এরমধ্যে উফশি ১৮ হাজার ও হাইব্রিড ধান ১৪ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে। ফলনও ভালো হয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে নিচু জমির ধান তলিয়ে যাওয়ার কারনে কৃষকদের অনেক ধান নষ্ট হয়ে গেছে।

শাফিন / জামান

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার