ঢাকা বৃহষ্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সোনারগাঁওয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগের আলোচনা ও দোয়া


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ১০-১-২০২২ বিকাল ৫:৪৪

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (১০ জানুয়ারি) বিকেলে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল কায়সার।

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর ভূ‍ঁইয়া, সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষেদর চেয়ারম্যান আল আমিন সরকার, সোনারগাঁও মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার সোহেল রানা, ডেপুটি কমান্ডার ওসমান গনি প্রমুখ। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার সকালে সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সোনারগাঁও মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার সোহেল রানার সভাপতিত্বে ও  ডেপুটি কমান্ডার ওসমান গনির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী। সভায়  সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ ও সন্তান কমান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

শাফিন / জামান

ভূরুঙ্গামারীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

চাঁদপুরে মাদকসহ সরঞ্জামাদি জব্দ, একজনের কারাদণ্ড

গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বকশীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়,

তেঁতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পলাল গরু চোর

কটিয়াদীতে অবৈধ জ্বালানি তেল মজুদে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা

পাম্পে তেল না দেওয়ায় ক্ষোভ, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

চাঁদার দাবিতে কৃষকদল নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ, ছাত্রদল নেতাসহ ৬ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে স্কাউট দিবস পালিত

পেকুয়ায় জমি জবরদখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টার বিষয়ে মামলা

টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড