ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং করোনায় আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার এক টুইট বার্তায় ভারতের এই প্রতিরক্ষামন্ত্রী করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন। বর্তমানে তিনি বাড়িতে আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন।
দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ এই নেতা বলেছেন, করোনার মৃদু উপসর্গ রয়েছে তার।
টুইটে রাজনাথ সিং বলেন, ‘আজ আমি করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছি। শরীরে মৃদু উপসর্গ রয়েছে। বর্তমানে আমি হোম কোয়ারেন্টাইনে আছি। সম্প্রতি যারা আমার সংস্পর্শে এসেছিলেন আমি তাদেরকে আইসোলেশনে যাওয়ার এবং করোনা পরীক্ষার অনুরোধ করছি।’
এদিকে, সোমবারও ভারতে রেকর্ড এক লাখ ৭৯ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে দেশটিতে করোনা শনাক্তের হার ১৩ দশমিক ২৯ শতাংশ। প্রায় ১০ দিন আগেও ভারতে দৈনিক করোনা শনাক্তের সংখ্যা ছিল ১০ থেকে ১৫ হাজার। করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের মুখোমুখি হওয়ায় দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র রাজধানী দিল্লিতেই ২২ হাজার ৭৫১ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। দিল্লিতে করোনায় আক্রান্তের হার ২৩ শতাংশে পৌঁছেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ভারতে করোনাভাইরাস সংক্রমণের উল্লম্ফনের পেছনে উদ্বেগজনক ভ্যারিয়েন্ট ওমিক্রন ভূমিকা রাখছে। তবে দেশজুড়ে করোনার আরেক অতি-সংক্রামক ধরন ডেল্টারও আধিপত্য চলছে।
সূত্র: এনডিটিভি।
শাফিন / শাফিন
প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ
সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি
রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির
৯ ফুট লম্বা চুল নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রেনু
রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির
‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক
নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে
ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে
ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭
সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে