ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীদের মাঝে ভাতা প্রদানের বই বিতরণ


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১১-১-২০২২ দুপুর ১:৪৭

সিরাজগঞ্জের তাড়াশে বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীদের মাঝে ভাতা প্রদানের বই বিতরণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ বই বিতরণের উদ্বোধন করা হয়।

উপজেলায় মোট বয়স্ক ব্যক্তিদের ভাতা প্রদানের জন্য বই বিতরণ করা হবে ৮ হাজার ৪২৮টি এবং বিধবা ও স্বামী পরিত্যক্ত ব্যক্তিদের মাঝে ভাতা প্রদানের জন্য বই বিতরণ করা হবে ৫ হাজার ৭৬৬টি।

বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্ত ব্যক্তিদের মাঝে ভাতা প্রদানের বই বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান, উপজেলা সমাজসেবা অফিসার একেএম মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন, ইউপি সদস্যসহ অনেকে।

শাফিন / জামান

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন