খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার প্রত্যাশায় দক্ষিণ কোরিয়া বিএনপির শীতবস্ত্র বিতরণ
আপসহীন দেশনেত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার প্রত্যাশায় দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে দক্ষিণ কোরিয়া বিএনপি। শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।
শীতবস্ত্র বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে হাবিব-উন-নবী খান সোহেল বলেন, বিএনপি একটি গণমানুষের দল। এই দল দীর্ঘদিন এ দেশের জনগণের অধিকার আদায়ের লড়াই-সংগ্রাম করে যাচ্ছে। দীর্ঘদিনের লড়াই-সংগ্রামে আমাদের সহস্রাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, এখনো আমাদের অজস্র নেতাকর্মী কারান্তরীণ রয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের মমতাময়ী মা দীর্ঘদিন কারাগারে বন্দি রয়েছেন। তবুও তিনি আপস করেননি।
তিনি আরো বলেন, এত দমন নিপীড়নের পরও বিএনপি প্রতিটি দুর্যোগ মহামারীতে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। আমরা এই করোনাকালীন সময়েও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক দিকনির্দেশনায় হ্যান্ডস্যানিটাইজার, মাস্ক, অক্সিজেন সেবার পাশাপাশি লকডাউনের প্রভাবে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। অপরদিকে এই অবৈধ সরকার জনগণের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করার পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও ত্রাণসামগ্রী বিতরণে বাধা দিয়েছে। ইনশা আল্লাহ্ অচিরেই আলো ঝলমলে সূর্য উঠবে। জনগণের ভোটে জনগণের সরকার হিসেবে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় বসবে।
শাফিন / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ