কারা পাচ্ছেন জেলা আ‘লীগের দায়িত্ব
বঙ্গবন্ধুর জন্ম বৃহত্তর ফরিদপুর জেলায়। বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া। যাই হোক, ফরিদপুর নিয়ে বঙ্গবন্ধুর কত না স্মৃতি যা পৃথিবীর অনেকেই জানে। ফরিদপুরের মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি, এখন শুধু আলোচনা ফরিদপুর জেলাকে নিয়ে কে বা কারা পাবেন জেলা আ’লীগের দায়িত্ব? বিভিন্ন গ্রুপিংয়ের কারণে একযুগ ধরে কয়েকটি ভাগে বিভক্ত ফরিদপুর জেলা আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে সম্প্রতি ফরিদপুর জেলা আ’লীগের কমিটির মেয়াদ শেষ হয়েছে, হবে নতুন কমিটি। অনেক ভিভিআইপি ও ভিআইপি নেতা দায়িত্ব পাওয়ার আশায় ঢাকায় যোগাযোগ অব্যাহত রেখেছেন।
সভাপতির আলোচনায় আছেন একাধিক নেতারা। তার মধ্যে রয়েছেন বাবু বিপুল ঘোষ, ফরিদপুরের কৃতী সন্তান, দানবীর, ক্রীড়া সংগঠক, কর্মীবান্ধব ও জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শামীম হক, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, প্রবীণ আ’লীগ নেতা ও জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ( ভোলা মাস্টার ), আ’লীগের সহ-সভাপতি, হামীম গ্রুপ, চ্যানেল ২৪ ও সমকাল পত্রিকার কর্ণধার এ কে আজাদ, এককালের তুখোড় ছাত্রলীগ নেতা মো. ফারুক হোসেন। সাধারণ সম্পাদকের আলোচনায় রয়েছেন আ’লীগের দুর্দিনের লড়াকু সৈনিক সাবেক জেলা আ’লীগের সদস্য সচিব আইভি মাসুদ। যাদের নাম আলোচনায় উঠেছে তারা প্রত্যেকেই রাজপথ থেকে রাজনীতি করে উঠে এসেছেন। বর্তমানে এরাই ফরিদপুরের সর্বশেষ আ’লীগের সিনিয়র রাজনৈতিক নেতা।
উপরোক্ত নেতারা সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপির নির্যাতনের শিকার।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানে খন্দকার মোশাররফ গংদের অবসান ঘটে। অনেকেই এখন দুর্নীতির দায়ে জেলহাজতে আছে আবার কেউ কেউ আছে পলাতক।
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক ডা অহিদুর রহমান বলেন, ফরিদপুর জেলা আ’লীগ গঠন করতে হবে দক্ষ, পরীক্ষিত ও অতীতে যেসকল নেতারা রাজপথে থেকে নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু দল ত্যাগ করেন নাই। নিজ দল ক্ষমতায় থাকা সত্ত্বেও কোনো সুযোগ-সুবিধা পায় নাই। এ ধরনের নেতাদের নিয়ে ভালো একটি ফরিদপুর জেলা আ’লীগের কমিটি গঠন করা বাঞ্ছনীয় বলে আমি মনে করি।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied