ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

বাতাসে ৫ মিনিটের মধ্যেই ক্ষমতা হারায় করোনাভাইরাস : গবেষণা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১২-১-২০২২ দুপুর ১১:০

খোলা বাতাসে মুক্ত অবস্থায় থাকলে ৫ মিনিটের মধ্যেই ৯০ শতাংশ সংক্রমণ ক্ষমতা হ্রাস পায় সার্স-কোভ-২ বা করোনাভাইরাসের এবং ৫০ শতাংশ সংক্রমণ ক্ষমতা ভাইরাসটি হারায় প্রথম ১০ সেকেন্ডের মধ্যেই। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্রিস্টলের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য।

গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাজ্যের জাতীয় দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই গবেষণার মাধ্যমে আরও একবার প্রমাণিত হলো- করোনাভাইরাস স্বল্প দূরত্বের মধ্যে ছড়ায় এবং এই ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে শারীরিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরা কতখানি গুরুত্বপূর্ণ।

গবেষক দলের প্রধান ও ইউনিভার্সিটি অব ব্রিস্টলের অ্যারোসল রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর জোনাথন রিড দ্য গার্ডিয়ানকে বলেন, মানুষের ধারণা, করোনা একটি বায়ুবাহিত রোগ এবং আলো-বাতাস কম আসে- এমন জায়গাতেই করোনা ছড়ায়। এ ধারণা যে একেবারে ভুল- তা আমি বলব না; তবে বাস্তব সত্য হলো এই রোগে সংক্রমিত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকবে যখন আপনি কোনো করোনা আক্রান্ত রোগীর কাছাকাছি অবস্থান করবেন। ‘অন্যদিকে, আপনি করোনায় আক্রান্ত রোগীর থেকে যত দূরে থাকবেন- যেহেতু এটি একটি ভারী ভাইরাস ও বাতাসে বেশিক্ষণ ভেসে থাকতে পারে না, তাই আপনার সংক্রমিত হওয়ার সম্ভাবনাও তত কমে যাবে। আর এই ভাইরাসটির সংক্রমণ ক্ষমতা খোলা বাতাসে ৯০ শতাংশ কমে যায়।

তবে খোলা বাতাসে সংক্রমণ ক্ষমতা হারালেও তিন ঘণ্টা পর্যন্ত ভাইরাসটি বেঁচে থাকে বলে দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন জোনাথন রিড। করোনাভাইরাস উষ্ণ আবহাওয়ায় কম ছড়ায়- এমন একটি ধারণায় অনেকেই বিশ্বাস করেন, তবে জোনাথন রিড জানিয়েছেন এই ধারণা সম্পূর্ণ ভুল। তিনি বলেন, এই ভাইরাসটির সংক্রমণের ক্ষেত্রে তাপমাত্রা মোটেই গুরুত্বপূর্ণ কিছু নয়।

মহামার‍ূকে ঠেকাতে হলে শারীরিক দূরত্ব ও মাস্ক কতটা গুরুত্বপূর্ণ- তুলে ধরতে গিয়ে জোনাথন রিড বলেন, আপনার পাশের ঘরে কেউ যদি করোনায় আক্রান্ত হন, সেক্ষেত্রে তার দ্বারা আপনার সংক্রমিত হওয়ার সম্ভাবনা যতটুকু, তারচেয়ে অনেক বেশি সংক্রমণের সম্ভাবনা থাকে ওই সময়- যখন আপনি আপনার বন্ধু বা পরিচিত জনদের সঙ্গে রেস্টুরেন্ট বা পানশালায় যান। সুতরাং, যতদিন মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসছে- মাস্ক ও শারীরিক দূরত্বের কোনো বিকল্প নেই।

জামান / জামান

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতার ঝুলন্ত লাশ মিলল দলীয় কার্যালয়ে

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প : নিহত বেড়ে ৩৮

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি

ইরানের বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইসরায়েলি কারাগারে আটক ৪৭৬৯ ফিলিস্তিনি

কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০

হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪, লুটপাটের আশঙ্কায় কারফিউ জারি

সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

গৌতম আদানির ফৌজদারি মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ

মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল