ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ফিলিপাইনে কারাগারে দাঙ্গা, নিহত ৬


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১২-১-২০২২ দুপুর ১১:২২

ফিলিপাইনের একটি কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩৩ জন। কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে দ্বিতীয়বার এমন দাঙ্গা হলো। ফিলিপাইনের কালুকান সিটি জেলে মঙ্গলবার (১১ জানুয়ারি) এ দাঙ্গা হয়। দাঙ্গায় কী ধরনের অস্ত্র ব্যবহৃত হয়েছে তা এখনও নিশ্চিত নয়। আর কোন ঘটনা থেকে দাঙ্গার সূত্রপাত তা নিয়ে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত জানা যাচ্ছে, প্রথমে দুই বন্দির মধ্যে মারামারি হয়, পরে এতে অন্যরা যোগ দেন।  

কারাগার সংশ্লিষ্ট দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, মহামারির শুরু থেকে কারাগারে বন্দিদের স্বজনদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। দাঙ্গার সঙ্গে এ বিষয়টার একটা সম্পর্ক থাকতে পারে।  তিনি বলেন, প্রায় দু বছর হলো কারাগারে বন্দিদের স্বজনদের পরিদর্শনে নিষেধাজ্ঞা রয়েছে। দাঙ্গার কারণের মধ্যে এ বিষয়টাকেও সন্দেহ করা হচ্ছে। বর্তমানে ওই কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

ফিলিপাইনের কারাগারগুলোতে প্রায়ই এমন দাঙ্গার কথা শোনা যায়। দেশটির কারাগারগুলোতে বন্দির সংখ্যা ধারণক্ষমতার চেয়ে পাঁচগুণ বেশি। এছাড়া অবকাঠামোগত অন্যান্য অসুবিধাও রয়েছে সেখানে। কালাকুন সিটির এ কারাগারে প্রায় ১৯০০ বন্দি ছিলেন। তবে সেখানে থাকার কথা ২০০-এর কম। 

জানুয়ারির ২ তারিখে ফিলিপাইনের রাজধানীর একটি কারাগারে দাঙ্গায় ৩ জন নিহত হয়েছিলেন ও ১৪ জন আহত হন। দেশটির সবচেয়ে বড় ওই কারাগারে দাঙ্গায় বন্দুক ও ধারাল অস্ত্র ব্যবহার করা হয়েছিল। 

জামান / জামান

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত