ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে গৃহবধূর মৃতদেহ উদ্ধার


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১২-১-২০২২ দুপুর ৪:৪
ধামরাইয়ে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন প্রিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূ। নিহতর মৃতদেহটি উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। প্রিয়া আক্তার উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের সোহেল মিয়ার স্ত্রী। বুধবার (১২ জানুয়ারি) ভোররাতে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের এ ঘটনা ঘটে। 
 
স্থানীয়রা জানান, রাতে খাবার খেয়ে সোহেল ও প্রিয়া একসাথে ঘুমাতে যান। পরে প্রিয়ার স্বামী সোহেল ভোররাতে ঘুম ভেঙে দেখতে পান তার স্ত্রী প্রিয়া আক্তার ঘরের আড়ার সাথে ঝুলছেন। তখন স্বামী সোহেলের ডাক-চিৎকারে পাশের বাড়ি থেকে দাদি ও চাচি এগিয়ে এসে প্রিয়াকে বিছানায় নামিয়ে রাখেন। তখনও প্রিয়ার হাত-পা নড়ছিল। তার একটু পরেই প্রিয়া মারা যান।
 
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) বরিউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতর মৃতদেহটি উদ্ধার করে থানায় আনা হয়। মৃতদেহটির ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রস্ততি চলছে। পরিবারের সাথে কথা বলে পরর্বতী আইনি ব্যবস্থা নেয়া হবে।

শাফিন / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত