পাইকগাছায় লবণ পানিতে ঘের নয়, ছোট ছোট খাল উন্মুক্ত করা হবে : এমপি বাবু
সকল কল্পনার অবসান ঘটিয়ে খুলনার পাইকগাছায় সাদা সোনাখ্যাত লবণ পানিতে চিংড়ি চাষ বন্ধ করে মিষ্টি পানিতে বাগদা চিংড়ির চাষ করতে হবে। এছাড়াও উপজেলার বিভিন্ন ২০ একরের নিচে সকল খাল উম্মুক্ত করা হবে। বুধবার (১২ জানুয়ারি) পাইকগাছায় চিংড়ি চাষী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন খুলনা-৬ আসনের এমপির আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ওসি জিয়াউর রহমান জিয়া, উপজেলা চিংড়ি চাষি সমিতির উপদেষ্টা উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা রমিত হোসেন মনি, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, পৌর প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম, রিপন কুমার মণ্ডল, কাজল কান্তি বিশ্বাস, জিএম আব্দুস সালাম কেরু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মো. দাউদ শরীফ, আবুল বাশার বাবু সরদার, নির্মল মজুমদার, আবু সাঈদ কালাই, মনোহর চন্দ্র সানা, আবুল হোসেন, এমএম আজিজুল হাকিম ও আব্দুল্লাহ আল মামুন।
সভায় সকল চিংড়ি ঘের সংলগ্ন ওয়াপদা ও কেয়ারের রাস্তা বাদে বিকল্প বাঁধ দিয়ে চিংড়ি চাষ করতে চাষিদের উদ্দেশে বলা হয়, যাতে রাস্তা সুরক্ষা হবে। স্লুইসগেট সংস্কারসহ সংলগ্ন খাল খনন, পানি সরবরাহের সুব্যবস্থা ও ধান চাষের ওপর গুরুত্বারোপ করা হয়।
শাফিন / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত