কমলগঞ্জে কাঁঠালকান্দি সীমান্ত থেকে ৮ বাংলাদেশিকে তুলে নিয়ে গেছে বিএসএফ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি সীমান্ত এলাকা থেকে বুধবার (১২ জানুয়ারি) দুপুরে ৮ বাংলাদেশি কাঠুরিয়াকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
এর আগে কাঁঠালকান্দি পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে মঙ্গলবার বিকেলে ভারতীয় বিএসএফের হাতে কাঁঠালকান্দি এলাকার আলিক, আহাদ, আবদাল ও নজিরসহ ৫ জন নিযার্তিত হওয়ার অভিযোগও উঠেছে। আহত এ ৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এদিকে বুধবার দুপুরে কাঁঠালকান্দি সীমান্ত এলাকা থেকে ওয়াসিম, আবরোজ, মোস্তাকিন, সাজু, আরিফ, সফিক, ময়নুলসহ ৮ জনকে বিএসএফ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। তাদের বাড়ি পূর্ব কাঁঠালকান্দি গ্রামে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা আজাদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান সিকদার সাংবাদিকদের বলেন, মঙ্গলবার যাদের ধরে নিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে, তাদের বিষয়ে তদন্ত অব্যাহত আছে। বুধবার যে ৮ জনকে তুলে নেয়ার অভিযোগ উঠেছে তারা ফিরে এসেছে বলে জেনেছি। এ বিষয়ে অদিকতর তদন্ত অব্যাহত আছে।
শাফিন / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার