মধুখালীতে রাস্তা ধ্বংস করছে ভূমিখেকোরা, দেখার কেউ নেই
ফরিদপুরের মধুখালীতে আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের, চার খালের মাথাসংলগ্ন সড়কটি ভেঙেচুরে বেহালদশা করেছে সংঘবদ্ধ একটি সুবিধাবাদী ভূমিখেকো চক্র। সরেজমিন দেখা যায, ফসলি জমি ও রাস্তার ঢাক ভেকু দিয়ে কেটে ট্রাক ও ট্রলিতে করে মাটি নিয়ে হচ্ছে। বিক্রি করা হচ্ছে বিভিন্ন ভাটা ও নির্মাণাধীন বাড়িতে। প্রতিনিয়ত ট্রাক ও ট্রলি চলাচল করার কারণে অন্যান্য যানবাহন চলাচলের অনুপোযোগী হয়ে পড়ছে রাস্তাটি। পথিক চলতেও খুব কষ্ট হচ্ছে। সাংবাদিকদের কাছে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এলাকার সাধারণ মানুষ। তারা বলেন, কোনোভাবেই এ রাস্তা দিয়ে অসুস্থ রোগী নিয়ে যাওয়া সম্ভব নয়।
গাড়ির পিছু পিছু গিয়ে দেখা যায়, ঠিক রাস্তার সাথে মিশিয়ে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। সরকারি জায়গা থেকে ও রাস্তার মাটি কাটা হচ্ছে। ভেকু ড্রাইভার ও উপস্থিত লোকজনের কাছ থেকে জানা যায়, শাহরিয়ার যোগসাজশে এবং বিল্লাল হোসেনের তত্ত্বাবধানে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। জমির মালিক দাবি করে শাহরিয়ার বলেন, যা পারেন লেখেন। এছাড়াও তারা বিশেষ মহলের ক্ষমতা প্রয়োগ করে অবৈধভাবে দেদার মাটি বিক্রির ব্যবসা করে যাচ্ছেন। উপজেলার নিভৃতে হওয়ায় দেখার দেখার কেউ নাই।
উত্তর আড়পাড়া স্লুইসগেট সংলগ্ন জামে মসজিদ থেকে হেংলার মাঠ হয়ে জঙ্গল পর্যন্ত হেংলার ফসলি জমি ও রাস্তা থেকে মাটি কেটে ট্রাক ও ট্রলি করে নেয়ায় রাস্তার বেহাল দশা। অথচ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অধীনেই সরকারি অর্থায়নে রাস্তা সংস্কারের কাজ চলমান আছে। অপরদিকে শক্তিশালী ভূমিখেকোরা রাস্তাটি খেয়ে চলেছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কোনো মাথাব্যথা নেই। স্থানীয়দের সাথে কথা বললে তারা ক্ষোভ ঝাড়েন।
অপরদিকে খালের মধ্যের সরকারি গাছগুলি আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মোল্যার প্রত্যক্ষ মদদে উত্তর আড়পাড়া গ্রামের সোহবান খান কেটে নিয়ে যাচ্ছেন। বিষয়টি মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরীকে জানালে তিনি ব্যবস্থা নেবেন বলে সংবাদিকদের জানান।
রাস্তা ধ্বংস, সরকারি গাছ কর্তন এবং রাস্তা ও ফসলি জমির মাটি কাটার বিষয়ে আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মোল্যার কাছে জানতে চাইলে তিনি জানান, নিজস্ব জমি থেকে তারা মাটি কাটছে। রাস্তা খারাপ বা ভেঙে নষ্ট হলে তারা নিজস্ব অর্থায়নে ঠিক করে দেবে বলে আমার সাথে কথা হয়েছে তাদের। সরকারি গাছ কর্তনের বিষয়ে বলেন, তাদের জমির সামনে খালের মধ্য থেকে গাছ কর্তন করছে।
শাফিন / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত