ধর্মপাশায় স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা
সুনামগঞ্জের ধর্মপাশায় পারিবারিক কলহের জেরে স্ত্রী স্বাধীনা বেগমকে হত্যার পর আত্মহত্যা করেছে বাচ্চু মিয়া নামের এক স্বামী। বুধবার বিকেলে বাচ্চু মিয়ার বড় মেয়ে রিপা আক্তারের বাড়ি ধর্মপাশা সদর ইউনিয়নের টানমেউহারি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাচ্চু মিয়ার নিজের কোনো জায়গা জমি না থাকায় বড় মেয়ে রিপার বাড়িতেই ছেলে ও স্ত্রীকে নিয়ে দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছে। বাচ্চু মিয়া কোনো কাজ না করায় প্রতিবছরই ঋণ করে এবং সেই ঋণের টাকা পরিশোধের জন্য তার স্ত্রীকে চাপ প্রয়োগ করে। রিপা প্রতিবারই ঋণের টাকা পরিশোধ করে। কিন্তু এবার বাচ্চু মিয়া ৮৫ হাজার টাকা ঋণ করে সেই টাকা পরিশোধের জন্য স্ত্রীকে চাপ দিলেও রিপা টাকা পরিশোধ করেনি। এ নিয়ে রিপার বাবা মায়ের মাঝে দ্বন্ড শুরু হয়। বুধবার সকাল ১১টার দিকে রিপা তার ছোট ভাইকে নিয়ে উপজেলা সদরে গেলে সেই সুযোগে বাচ্চু মিয়া স্বাধীনা বেগমকে কুপিয়ে হত্যা করে নিজেও আত্মহত্যা করে। রিপা বাড়িতে পৌঁছে ঘরের দরজা ভেতর থেকে লাগানো দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং বিষয়টি পুলিশে জানায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে বিকেল চারটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসানের উপস্থিতিতে ঘরের দরজা ও টিনের চালা খুলে বাচ্চু মিয়ার ঝুলন্ত এবং স্বাধীনা বেগমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শাফিন / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied