৮০ বছরের পুরনো ক্লাবের লিজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
৮০ বছরের পুরনো ঐতিহ্যবাহী ক্লাবের লিজ বাতিল করায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন হতাশ হয়ে পড়েছে। এক সময়ের নামিদামি ক্লাবগুলোর মধ্যে সেন্ট্রাল ইয়ং স্পোর্টিং অ্যাসোসিয়েশনের (সিওয়াইএসএ) ক্লাব গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার নিবন্ধিত ৩২টি ক্লাবের মধ্যে প্রথম সারির একটি। গাইবান্ধা শহরতলীর সার্কুলার রোডে অবস্থিত ক্লাবটির বকেয়া শোধ করতে না পারার দায়ে লিজ বাতিল করা হয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মের খেলাধুলা বিস্তারে ভূমিকা রাখা এ ক্লাব বন্ধ হওয়ার উপক্রম প্রায়।
সিওয়াইএসএ ক্লাব ’৪৭-এর দেশভাগেরও আগে প্রতিষ্ঠিত ক্লাবটি বাহান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ অনেককিছুরই সাক্ষী। ১৯৪২ সালে স্থাপিত প্রায় ৮০ বছরের পুরোনো এ ক্লাবটি জন্ম দিয়েছে মাঠ কাঁপানো অনেক ফুটবল খেলোয়াড়। সময়ের পরিক্রমায় ক্লাবটি নিশ্চিহ্ন হতে বসেছে। জেলা প্রশাসকের কাছে আবেদন নিবেদন করেও শেষরক্ষা হয়নি। ভবনটি লিজ দেয়া হয় ব্যবসায়ীদের হাতে।
গাইবান্ধার জেলা প্রশাসকের অফিস সূত্রে জানা যায়, পৃষ্ঠপোষকতার অভাবে ধুঁকতে থাকা সিওয়াইএসএ ক্লাবের লিজ বাতিল করার কারণ বকেয়া পরিশোধ না করা।
এ ব্যাপারে সিওয়াইএসএ ক্লাবের সভাপতি আব্দুর রশিদ সরকার বলেন, ক্লাবের কিছু টাকা বকেয়া পড়ায় ক্লাবের পক্ষ থেকে দফায় দফায় আবেদনও করেছি। আবেদনের পরিপ্রেক্ষিতে ৩৫ হাজার টাকা জমা দিলেও পরে জানতে পারি ওই টাকাটাও জমা হয়নি। তবে ক্লাবের লিজ বাতিল করে ব্যবসায়ীদের নামে দেয়াটা সমীচীন হয়নি বলে তিনি জানান।
গাইবান্ধা পৌরসভার সাবেক প্যানেল মেয়র জিএম চৌধুরী মিঠু বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আমাদের আগামী প্রজন্মকে মাদকমুক্ত রাখতে তাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ রাখতে হবে। সিওয়াইএসএ ক্লাব পুরাতন একটা সংগঠন। এই ক্লাবের লিজ যদি বাতিল করে দেয়া হয় তাহলে মনে করতে হবে আশার আলোগুলো ধীরে ধীরে নিভে যাচ্ছে।
ক্রীড়াঙ্গনকে বাঁচিয়ে রাখতে পুনরায় ক্লাবকে লিজ দেয়ার দাবি করে নাগরিক কমিটি গাইবান্ধার আহ্বায়ক জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু বলেন, ক্রীড়া সংগঠনগুলো যারা রয়েছে তাদের এ বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। ক্লাবগুলো কিভাবে পরিচালনা করলে আবার পুনরুজ্জীবিত করে তাদের কাজ কারতে পারে সেদিকে নজর দিতে হবে।
এ বিষয়ে গাইবান্ধা জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন জানান, খেলাধুলা সচল রাখতে ক্লাবগুলোকে জীবিত রাখা অত্যাবশ্যকীয় জরুরি। যে কারণে লিজ বাতিল হয়েছে তা দুঃখজনক। তবে স্বার্থান্বেষী একটি মহল আছে তারা চাইছিল ওই ক্লাবের জায়গা নিজের নামে করে নেয়ার। ফলে প্রাচীন ঐতিহ্যবাহী ক্লাব ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।
তিনি আরো বলেন, জেলা প্রশাসক মহোদয় এ ব্যাপারে একটু সদয় হলে ক্লাবটিকে আবার পুনরুজ্জীবিত করে গাইবান্ধার ক্রীড়াঙ্গন গতিশীল করা সম্ভব বলে।
শাফিন / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied