ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীতে বাগাটের সোহান লাখ ল‍াখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১৩-১-২০২২ দুপুর ৪:২১

ফরিদপুরের মধুখালীতে বিদেশে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে মো. সোহান মোল্যা আত্মীয় মো. সুমন মণ্লেডর সাথে প্রতারণা করে হাতিয়ে নিয়েছে ৩ লাখ টাকা।

মধুখালী থানায় ভুক্তভোগী মো. সুমন মণ্ডলের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছেন সোহান। সোহান বাগাট মধ্যপাড়ার সাহেদ মোল্যার ছেলে। সোহান নিজেকে বিমান বাহিনীর সদস্য বলে দাবি করেন। চাকরির সুবাদে আদম ব্যবসায়ী বা অন্যদের সাথে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাদের মাধ্যমেই লোকজন বিদেশ প্রেরণ করে থাকেন।

মধুখালী পৗরসভার ৬নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের আকমল মণ্ডলের ছেলে মো. সুমন মণ্ডল মধুখালী থানায় অভিযোগ করে বলেন, সোহান মোল্যা ও তার পিতা সাহেদ মোল্যা এবং তার ভাই আশিক মোল্যর যোগসাজশে তার কাছ থেকে ৩ লাখ টাকা নগদ গ্রহণ করেন। গন্তব্যে পৌঁছানোর পর ২ লাখসহ মোট ৫ ল‍াখ টাকা দেয়ার শর্তে ইউরোপের দেশ ফিজির জন্য একটি ভিসা ও বিমান টিকিট দেয়া হয়। নির্ধারিত দিনে ওই ভিসা টিকিট নিয়ে ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তিনি জানতে পারেন দুটোই ভুয়া। তার সাথে প্রতারণা করা হয়েছে। উপায় না পেয়ে গ্রামে এসে সোহানের বাড়ি গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘ  করোনার বিরতির পর  বাগাট বাজারে সুশীল সমাজের সমন্বয়ে সালিশ বৈঠক হলে সেখানে সোহান ও তার পিতা টাকা ফেরত দিতে সম্মত হন। সালিশ বৈঠকের পর দুই বছর পার হলেও টাকা ফেরত দেয়নি। সোহান ১৫ থেকে ২০ জনের টাকা মেরে ঢাকায় ব্যবসা-বাণিজ্য করে আয়েশী জীবনজাপন করছেন। ভুক্তভোগী কেউ টাকা চাইতে ‍এলে বা ফোন দিলে পুলিশের ঊর্ধ্বতন এক অফিসারের নাম ভাঙিয়ে তার মামা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখান।

সোহানের মোবাইলে জানতে চাইলে প্রতিনিধিকে ওই পুলিশ মামার পরিচয় দিয়ে বলেন, তিন মাসের আগে টাকা দেয়া সম্ভব নয়। আমি মধ্যস্থতাকারী ছিলাম মাত্র।

মধুখালী থানার তদন্তকারী কর্মকর্তা এএসআই জাহাঙ্গীর হোসেনের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ পেয়েছি, দুপক্ষকে থানায় ডেকেছি। জেনেশুনে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শাফিন / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত