পাইকগাছায় সপ্তদ্বীপার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের উদ্যোগ গুণীজন সম্মাননা ও পদক প্রদান করা হয়েছে। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার নতুন বাজার চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা স্মারক, পদক ও পুরস্কার প্রদান করা হয়। জাতীয় সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুণীজনদের সম্মাননা প্রদান ও প্রধান অতিথির বক্তৃতা করেন।
তিনি তার বক্তৃতায় বলেন, একটি এলাকার উন্নয়নের প্রধান শর্ত হলো যোগাযোগ ব্যবস্থা। তেমনি সমাজের সৃজনশীল মানুষ তৈরির জন্য সাহিত্য সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কাজটি সপ্তদ্বীপা সাহিত্য পরিষদ দীর্ঘদিন ধরে পালন করে চলেছে। এলাকার বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের গুণীজন সম্মাননা প্রদান করে সংগঠনটি আলো ছড়াচ্ছে। আমি এ এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবায় আমার জীবন উৎসর্গ করেছি। আমি আজীবন মানুষের সেবায় কাজ করে যেতে চাই।
সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি ঢাকার প্রফেসর ড. সন্দীপক মল্লিক। বিশেষ অথিতির বক্তব্য রাখেন পাইকগাছা লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. মোঃ লতিফুল ইসলাম, বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ মোঃ হারুন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সমিরন কুমার সাধু, গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, এ্যাড. শফিকুল ইসলাম কচি, গদাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক নির্ম্মল চন্দ্র অধিকারী, যুবলীগ নেতা আজিজুল হাকিম, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি অশোক ঘোষ।
হাসনা খাতুন সুমাইয়া ও রোজী সিদ্দীকার উপস্থাপনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য শেখ হারুন-অর রশিদ হিরু, পাইকগাছা পৌরসভার যুবলীগের সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রাণী সাধু, প্রেসকাব পাইকগাছার সাধারণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু, সাংবাদিক সাইফুল ইসলাম, নুর আলী মোড়ল, সৈয়দ আব্দুল্লাহেল হাদী, নলিনী কান্ত সানা, পঞ্চানন সরকার প্রমুখ।
সাহিত্যের বিভিন্ন বিষয় ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় ১০জন গুণী ব্যক্তিকে সপ্তদ্বীপা সম্মাননা স্মারক ও হৈমনরেন্দ্র স্মৃতি পদক প্রদান করা হয়েছে। সম্মাননায় প্রাপ্ত গুণী ব্যক্তিরা হলেন, উপকূলীয় মৎস্য গবেষনায় ড. মোঃ লতিফুল ইসলাম, সাংবাদিকতায় এনামুল হক, শিক্ষায় রহিমা আখতার সম্পা, বাংলা সাহিত্যে ছড়ায় যোগেন্দ্রনাথ চট্রোপধ্যায়, বাংলা সাহিত্যে প্রবন্ধে সৈয়দ আব্দুল্লাহেল হাদী, বাংলা সাহিত্যে কবিতায় দেবতোষ কুমার রায়, বাংলা সাহিত্যে কবিতায় সুশান্ত বিশ্বাস, হৈম-নরেন্দ্র স্মৃতি পদকে মনোনিতরা হলেন, কর্মদক্ষতা ও সাফল্যে কৃষিবিদ মোঃ হারুন, সমাজ সেবায় পিযুষ কান্তি সাধু, কৃষি উদ্যোক্তা অশোক কুমার পাল।
অনুষ্ঠানের প্রথম পর্বে সাহিত্য আসরে কবিতা পাঠ ও শেষে অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন ড. সন্দীপক মল্লিক, মাধুরী রাণী সাধু, নুর আলী মোড়ল, অনন্দ্য কান্তি সাধু তুর্য, রোজী সিদ্দীকি। অনুষ্ঠানে খুলনা, সাতীরা ও এলাকার কবি, সাহিত্যিক, শিল্পীসহ এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
শাফিন / জামান
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে নানা ভাই বাহিনীর হাতে জিম্মি ৬ জেলে উদ্ধার
নন্দীগ্রামে গরীব অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা' শাড়ি থ্রি পিচ বিতরণ
আত্রাইয়ে স্থানীয় এমপি রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সন্দ্বীপ টাউন ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভূরুঙ্গামারী উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনওর ঈদ সহায়তা বিতরণ
শিমুলবাকঁ গ্রামের যুবসমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নির্মাণ কাজ শেষ না হওয়ায় চাঁদপুর লঞ্চঘাটে ঈদ ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ
ঈদে আবারও মুখর হবে পর্যটন নগরী মৌলভীবাজার
ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ
বাগেরহাটে শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে ৩ দিন ব্যাপী বাৎসরিক মেলা ও অনুষ্টান
শালিখায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ টাকা ও বস্ত্র উপহার প্রদান
হোমনায় সরকারি হাসপাতালে ক্যানোলা বসাতে না পারায় প্রাইভেটে অতিরিক্ত বিল আদায়
শেরপুরে ডপস এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Link Copied