ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

করোনা টিকার কার্ড পকেটে নিয়ে ট্রেনের ধাক্কায় মারা গেলেন পিকআপচালক


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১-২০২২ বিকাল ৫:৩
করোনার টিকা ও জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি) কার্ড পকেটে নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে মো. জুয়েল মিঞা (২৯) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। টিকার কার্ডের তথ্যমতে, তিনি জেলার ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া গ্রামের মো. তারা মিঞার ছেলে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু সেতু-জামালপুর রেললাইনের উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা-খড়ক রেলক্রসিং নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টায় পিকআপ চালিয়ে ওই এলাকায় অরক্ষিত রেললাইন পার হচ্ছিলেন জুয়েল মিঞা। জামালপুরগামী ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনগামী ট্রেনটি পথিমধ্যে ওই এলাকায় পৌঁছলে ট্রেনের ধাক্কায় পিকআপটি রেললাইনের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসরা মৃত ঘোষণা করেন।
 
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশের সংবাদ দেয়ার পর পুলিশ সদস্যরা সেখানে গিয়ে কোনো মৃতদেহ দেখতে পায়নি। এর আগেই অজ্ঞাত ব্যক্তির ম‍ৃতদেহ হাসপাতাল থেকে কে বা কারা নিয়ে গেছেন তা জানা যায়নি। তবে অজ্ঞাত লোকটি ট্রেনে কাটা পড়ে মারা যান। তার বাড়ি ঘাটাইলে। পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে।

শাফিন / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার