ফরিদপুরে গৃহবধূর লাশ উদ্ধার
ফরিদপুরের নগরকান্দায় বিষপানে রানু বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রানু বেগম উপজেলার লস্করদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী গ্রামের হেমায়েত শেখের স্ত্রী।
স্থানীয়রা জানান, উপজেলার লস্করদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী গ্রামের হেমায়েত শেখের স্ত্রী দুই সন্তানের জননী রানু বেগম বুধবার সন্ধ্যায় ঘরে থাকা বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে রানু বেগম বিষপান করেছেন বলে জানা গেছে।
নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার দুপুরে লাশ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied