ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় আগুনে পুড়ে ছাই দিনমজুরের বসতঘর সহায় সম্বল


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১৩-১-২০২২ রাত ৯:৫২

খুলনার কয়রায়  দিনমজুরের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই দিনমজুর পরিবারের প্রায় সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৩ জানুযারী) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলা সদরের ২ নং কয়রা চৌরাস্তা এলাকায় দিনমজুর শরিফুলের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শরিফুল জানান, বৃহস্পতিবার সকালে  পাশের গ্রামে শশুর অসুস্থ থাকায় স্বামী-স্ত্রী ও বাচ্চাদের নিয়ে সেখানে গিয়েছিলাম। বিকালে মোবাইলে গ্রামবাসীরা খবর দিলে এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে, কিভাবে যে আগুন লাগলো বুঝতে পারছি না। গোল পাতার ছাউনি ও টিনের বেড়া দুই রুমের বসতঘর সহ ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই, পাশে রান্নাঘর ও পুড়ে ছাই হয়ে গেছে, দুই ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে ভুক্তভোগী আক্ষেপ করে বলেন, স্বামী-স্ত্রী দিনমজুরের কাজ করে অনেক কষ্টে খেয়ে না খেয়ে ঘরখানা তুলেছিলাম, সংসারের আসবাবপত্র  ও করেছিলাম, সবকিছু পুড়ে ছাই হয়ে গেল বলে কেঁদে ফেলেন। প্রতিবেশীরা বলেন আগুনে পুড়ে দিনমজুর ওই পরিবারের সবকিছু শেষ হয়েছে।  বসতঘর ও সহায়-সম্বল হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।  বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার