পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় নিহত বেড়ে ৯
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটির উদ্ধারকাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতভর উদ্ধারকাজ চলেছে। ভোরের ঘন কুয়াশায়ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, বিএসএফ, সশস্ত্র সীমা বল-এর জওয়ানরা।
দুমড়ে-মুচড়ে যাওয়া এবং লাইনের পাশে উল্টে থাকা ট্রেনের কামরাগুলো ক্রেনের সাহায্যে এক এক করে সরানোর কাজ শুরু হয়েছে। পাশাপাশি কামরার ভেতর আর কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা। এদিকে শুক্রবার ভোরেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। তিনি বলেন, উদ্ধারকাজ চলছে। কীভাবে এ দুর্ঘটনা ঘটলো, তার তদন্ত করা হবে।
বৃহস্পতিবার রাতেই হাওড়া থেকে বিশেষ ট্রেনে দোমোহনীর উদ্দেশে রওনা দিয়েছেন রাজ্যের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার সঙ্গে আছেন রেলের উচ্চপদস্থ কর্তারা। শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার কথা রয়েছে তার।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ময়নাগুঁড়ির দোমোহনীতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জামান / জামান
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের