ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

যৌন হয়রানির দায়ে পদ-পদবি খোয়ালেন প্রিন্স অ্যান্ড্রু


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৪-১-২০২২ দুপুর ১২:৮

যৌন হয়রানির দায়ে ব্রিটিশ রাজপরিবারের পদ-পদবি খোয়ালেন প্রিন্স অ্যান্ড্রু। তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় সন্তান। এখন থেকে তার নামের সঙ্গে আর রয়েল হাইনেস থাকছে না। যুক্তরাষ্ট্রে যৌন হয়রানির মামলায় লড়ছেন তিনি। এর মাঝেই রাজপ্রসাদের পক্ষ থেকে এমন সিদ্ধান্তের কথা জানানো হলো।

বাকিংহাম প্যালেস থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এক ঘোষণায় জানানো হয়, যৌন হয়রানির অভিযোগে ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও প্রিন্স চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রুর রাজকীয় ও ডিউক অব ইয়র্ক হিসেবে প্রাপ্ত সামরিক পদবি বাতিল করেছেন রানী এলিজাবেথ।

এদিকে সশস্ত্রবাহিনী থেকে প্রিন্স অ্যান্ড্রুর পদমর্যাদা কেড়ে নিতে রানির কাছে চিঠি লিখেছিলেন ব্রিটিশ নৌবাহিনী, বিমান বাহিনী ও ব্রিটিশ সামরিক বাহিনীর সাবেক ১৫০ কর্মকর্তা। ৯৫ বছর বয়সী রানী দেশটির সশস্ত্র, নৌ ও বিমান বাহিনীর বর্তমান প্রধান।

এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে মামলার মুখোমুখি হতে যাচ্ছেন প্রিন্স অ্যান্ড্রু। প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে করা মামলায় ভার্জিনিয়া জিউফ্রে নামের ওই নারী দাবি করেন, অ্যান্ড্রু ২০০১ সালে তাকে অপব্যবহার করেছিলেন। যদিও এই অভিযোগ অস্বীকার করে আসছেন প্রিন্স অ্যান্ড্রু। তবে বাকিংহাম প্যালেস বলেছে, তারা চলমান আইনি বিষয়ে কোনো মন্তব্য করবে না।

এছাড়া শিশু-কিশোরীদের পাচার ও জোর করে যৌনদাসীর কাজ করানোর মতো গুরুতর অভিযোগে কারাবাসে ছিলেন মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইন। পরে তিনি কারাগারেই মারা যান। এই অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যুক্তরাজ্যের প্রিন্স অ্যান্ড্রুর সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এপস্টেইনকে অনেকবারই দেখা গেছে প্রিন্স অ্যান্ডুর সঙ্গে। এসব অভিযোগ আসার পর ৬১ বছর বয়সী ডিউক অব ইয়র্ককে ২০১৯ সালে তার দায়িত্ব থেকে সরে যেতে বলা হয়।

জামান / জামান

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত