ডাকাত আখ্যা দিয়ে দুই যুবক হত্যার প্রতিবাদে সোনারগাঁওয়ে সড়ক অবরোধ মানববন্ধন ও বিক্ষোভ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বস্তল গ্রামের দুই যুবককে অপহরণ করে নিয়ে আড়াইহাজার উপজেলার ইলমদি এলাকায় ডাকাত আখ্যা দিয়ে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শুক্রবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় এশিয়ান হাইওয়ে সড়কের জামপুরের বস্তল এলাকায় সহস্রাধিক নারী পুরুষ একত্রিত হয়ে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এসময় তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। বিক্ষোভকারীরা অবিলম্বে এ হত্যাকান্ডের সুষ্টু বিচার দাবি করে। বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেন নিহতদের পরিবার,আত্মীয়স্বজন ও এলাকাবাসী।
জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকার সিরাজুল ইসলামের ছেলে মফিজুল ইসলাম ও হাবিবুর রহমানের ছেলে জহিরুল ইসলাম গত বৃহস্পতিবার ভোরে বস্তল এলাকা থেকে তারা লেগুনা নিয়ে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলমদী এলাকায় কারখানার শ্রমিক নিয়ে আসার জন্য বের হন। পরে স্বজনরা খবর পান তাদের ডাকাত আখ্যা দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে শুক্রবার বেলা ১১ টার দিকে নিহতদের পরিবারের লোকজন ও এলাকাবাসী এশিয়ান হাইওয়ে সড়কের জামপুরের বস্তল এলাকায় রাস্তায় বসে সড়ক অবরোধ করে। তারা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
ছেলে হত্যার বিচার চাইতে এসে নিহত জহিরুল ইসলামের বাবা হাবিবুর রহমান চোখের পানি মুছতে মুছতে বলেন, আমার ছেলে ভোর ৪টায় গাড়ি নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফিরেনি। পরে জানতে পারি তাকে ইলমদী এলাকায় মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি করছি৷
নিহত মফিজুলের আত্মীয় আসাদ মিয়া বলেন, দুজন যুবককে অপহরণ করে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। এ অঞ্চলে তাদের কোন খারাপ রেকর্ড নেই। বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার দাবি করছি।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাইদ বলেন, আমরা ঊর্ধ্বতন অফিসারদের সঙ্গে কথা বলেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল রহস্য উদঘাটন করা হবে। আপনারা সড়ক ছেড়ে যার যার বাসায় চলে যান।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান
বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
চাঁদপুরে মাদকসহ সরঞ্জামাদি জব্দ, একজনের কারাদণ্ড
গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
বকশীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়,
তেঁতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পলাল গরু চোর
কটিয়াদীতে অবৈধ জ্বালানি তেল মজুদে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা
পাম্পে তেল না দেওয়ায় ক্ষোভ, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ
চাঁদার দাবিতে কৃষকদল নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ, ছাত্রদল নেতাসহ ৬ জনের নামে মামলা
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে স্কাউট দিবস পালিত
পেকুয়ায় জমি জবরদখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টার বিষয়ে মামলা