বঙ্গবন্ধুর সমাধিতে জননিরাপত্তা সচিব ও র্যাব মহাপরিচালকের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব আক্তার হোসেন ও র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর পক্ষে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল একেএম আজাদ।
শুক্রবার দুপুরে তারা জাতির পিতার সমাধি-সৌধ বেদীতে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।
এসময় বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, খুলনা রেঞ্জ ডিআইজি ডঃ খন্দকার মহিদ উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, র্যাব-৮ বরিশালের কমান্ডার এডিশনাল ডিআইজি হাসান জামিল আহমেদ, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এরপরে জাতির পিতার সমাধি-সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নির্বাহী সম্পাদক স্বরূপ দাস, নির্বাহী সভাপতি রঞ্জিত ভট্টাচার্য সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২
ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
Link Copied