ভালো নেই মৃৎশিল্পীরা
টাঙ্গাইলের গোপালপুরে পৌর শহরের সুতী পালবাড়ির ঐতিহ্য এখন হুমকির মুখে, এক সময় মানুষ মাটির তৈরি হাড়ি, পাতিল, কলস ইত্যাদির উপর নির্ভরশীল থাকলেও, কালের পরিক্রমায় দিন দিন কমেছে মৃৎশিল্পের কদর, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ এখন সীসার তৈরি হাড়ি, পাতিল, কলসের উপর নির্ভরশীল।
এছাড়াও মানুষের জীবনমান উন্নতির দিকে ধাবিত হচ্ছে, উন্নত প্রযুক্তির দিকেই ঝুঁকছে মানুষ। অধিকাংশ মানুষ এখন রাইস কুকার, প্রেসার কুকার, পানির ফিল্টার ইত্যাদি সামগ্রী ব্যবহার করতেই সাচ্ছন্দ বোধ করেন। এতেই বিপাকে পড়ছে মৃৎশিল্পের উপর নির্ভরশীল মানুষ, দিন দিন পেশার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন মৃৎশিল্পের সাথে যুক্ত মৃৎশিল্পীরা।
পাল বাড়ির বাসিন্দা পূন্ন যাদব পাল জানান, সংসারে তার স্ত্রী সহ দুটি ছেলে ও দুটি মেয়ে তাদের সহযোগিতায় তৈরি মাটির জিনিসপত্র বিক্রি করেই চলতো তার সংসার। বিক্রি বাট্রা কম থাকায় এখন অভাব অনটনে সংসার চলে, পিতা কান্দি চন্দ্র পালের থেকেই তিনি শিখেছিলেন মৃৎশিল্পের কাজ।
তিনি আরো জানান, শীত এলে এসবের চাহিদা একটু বেড়ে যায়, প্রতি শনিবার গোপালপুর হাটে অল্প কিছু মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করা যায়, সপ্তাহের বাকি দিনগুলো মাটির জিনিসগুলো নিয়ে গ্রামের পর গ্রাম হাঁটতে হাঁটতে কিছু বিক্রি করা যায়। এ দিয়েই সারা সপ্তাহ অভাবের সংসার চালিয়ে যেতে হয়।
আগে মাটি কিনতে হতো না, এখন মাটি কিনে আনতে হয়। পৈতৃক সূত্রে পাওয়া এ কর্ম ছাড়তেও পারছিনা। ষাটোর্ধ্ব পূন্ন যাদব পাল আরো বলেন, এখন আগের মতো শরীর চলে না, সরকারি সহযোগিতা না পেলে এই ঐতিহ্য টিকিয়ে রাখা সম্ভব নয়। জানা যায়, পৌর শহরের সুতী, ডুবাইল, চন্দবাড়ি ও উপজেলার হেমনগর, ঝাওয়াইলের পাকুটিয়ায় অনেক পরিবার এই মৃৎশিল্পের উপর নির্ভরশীল।
গোপালপুর পৌরসভার, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. নাসির উদ্দিন বলেন, সুতী গ্রামের পাল পরিবারের বেশ কয়েকজন বিধবা ও বয়স্ক ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে উপজেলা সমাজসেবা অফিস থেকে সকলের তালিকা করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মনজুর রহমান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রান্তিক জনগোষ্ঠীর তালিকা করা হয়েছে সেখানে পাল পরিবারের ২৩০ জনের নাম রয়েছে। নির্দেশনা পেলে পরবর্তীতে তাদের ভাতা প্রদান করা হবে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied