কমলগঞ্জে আধুনিকতার ছোয়ায় বিলুপ্তির পথে আঁখ চাষ
কৃষি অধ্যুষিত মৌলভীবাজারের কমলগঞ্জে এক সময়ে প্রচুর আঁখ চাষ করা হলেও কালের বিবর্তনে আধুনিকতার ছোয়ায় আজ বিলুপ্তির পথে। দশ পনের বছর আগেও গ্রামে গ্রামে দেখা মিলতো আঁখ খেতের। শীতের সকালে গ্রামে গ্রামে ঘুরে আঁখের রস বিক্রি করতেন রস ফেরিওয়ালারা। শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধরাও আঁখের রস খাওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠতেন। এসব এখন শুধুই স্মৃতি। কৃষি অধ্যুষিত এ উপজেলায় এক সময় নদীর চর ও সমতল ভূমিতে প্রচুর আঁখ চাষ করতেন কৃষকেরা। গ্রামে গ্রামে গরু-মহিষ দিয়ে চরকির মাধ্যমে আঁখের রস সংগ্রহ করা হতো। আধুনিক চাষাবাদের বিস্তারে কৃষকেরা সহজলব্য ফসল উৎপাদনে মনোনিবেশ করায় আঁখ চাষের পরিমাণ দিন দিন কমে গেছে।
সরেজমিনে ঘুরে উপজেলার শমসেরনগরের নিকটবর্তী দক্ষিণ বিলেরপাড় গ্রামে আধুনিক মেশিন দিয়ে আঁখের রস সংগ্রহের দৃশ্য দেখা যায়। কথা হয় আঁখ চাষি হারুন মিয়ার সঙ্গে। গ্রামীণ জনপদের একসময়ের জনপ্রিয় কৃষি আঁখ চাষ এখনও ধরে রেখেছেন তিনি। আলাপকালে তিনি বলেন, গত ২-৩ বছর ধরে আঁখ চাষ করে আসছি। আগে অনেকেই আঁেখর চাষ করলেও বর্তমানে দু-একজন কৃষক ছাড়া কেউ এ চাষ করে না। এবছর ১০৫ শতাংশ জমিতে আঁখ চাষ করেছেন। এতে খরচ হয়েছে প্রায় ৭০ হাজার টাকা। এই খরচের টাকার পরেও এক থেকে দেড় লাখ টাকা আয় হবে বলে তিনি আশাবাদী। হকতিয়ারখোলা গ্রামের আরেক আঁখচাষী নন্দ কিশোর সিংহ জানান, এ বছর তিনি দুই হেক্টর জমিতে আঁখ চাষ করেছেন। তবে আগের মতো গুড় বিক্রি হচ্ছে না। কৃষি বিভাগ সুত্রে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের হকতিয়ারখোলা, আধকানী, রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা ও শমসেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও গ্রামের বেশ কয়েকজন কৃষক এ বছর আঁখ চাষ করেছেন। কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জনি খাঁন বলেন, ‘এ বছর কমলগঞ্জ উপজেলায় প্রায় ৫ হেক্টর জমিতে আঁখ চাষ হয়েছে। শুনেছি এ উপজেলায় একসময় প্রচুর পরিমানে আঁখ চাষ করা হতো। কিন্তু আধুনিকতার ছোয়ায় বর্তমানে তেমন আঁখ চাষি নেই। ’
এমএসএম / এমএসএম
ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী
লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা
দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!
সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার
রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত
মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক
ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান
গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য