মধুখালীতে মুকপ্রতিবন্ধি বৃদ্ধা ফিরে পেতে চান স্বজনদের
ফরিদপুরের মধুখালীতে ঠিকানাহীন মুকপ্রতিবন্ধি বৃদ্ধ পথে পথে ঘুরে আশ্রয় নিয়েছেন গরীব কৃষকের বাড়িতে। ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন কে কোথায় একমাত্র সৃষ্টিকর্তা জানেন। নিজের নাম ঠিকানা কিছু বলতে পারছেন না তিনি। মানুষ দেখলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। হাতের ইশারা দিয়ে বোঝাতে চান ফিরে পেতে চায় তার ঠিকানা।মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের চানপুর গ্রামের আশ্রয়দাতা মোঃ আকিদুল বলেন মুকপ্রতিবন্ধি বৃদ্ধা নারীকে আগে কখনও দেখা যায়নি। কয়েকমাস আগে তিনি আমাদের বাড়ির বারান্দায় এসে উঠে কিন্তু নাম ও ঠিকানা কিছু বলতে পারেন না। সেই থেকে মানবিক দৃষ্টিতে আমার বাড়ি আশ্রয় দিয়েছি। অনেক খুজা খুজি করেও তার পরিবারের ঠিকানা এখনো জানতে পারিনি। ওনার বিষয়ে আমি স্থানীয় ইউপি চেয়ারম্যান, থানা ও সমাজসেবা অফিসে জানালেলেও এখন পর্যন্ত তারা আমাকে উপযুক্ত কোন সহায়তা প্রদান করেন নাই। সাংবাদিকদের সহয়তা চেয়েছি । তারা অনেক প্রচারের ব্যবস্থা করেছেন কিন্তুর তার আপন জনেরা কেউ সারা দেন নাই।ুখালী থানার এসআই জুলহাস বলেন আমি অভিযোগ পাবার পরে বাড়িতে গিয়েছি। কিন্তু এটা আমাদের দায়িত্ব নয়। সমাজ সেবায় যোগাযোগ করতে বলা হয়েছে।মধুখালী সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা বলেন আমরা তার বিষয়ে জানতে পেরেছি। আমরা ১৮ বছর পর্যন্ত এ ধরনের ব্যক্তিদের সেবা দিতে পারি। কিন্তু ওনার বয়স ১৮ বছরের বেশি হওয়ায় আমাদের সেবার কোন মাধ্যম নেই।বাগাট ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান জানান বৃদ্ধ আমার ইউনিয়নের মোঃ আকিদুলের বাড়িতে থাকেন। কৃষিকাজ কাজ কারী আকিদুলের মহানুভবতা। যেখানে ওনার নিজেরই চলা কষ্ট সেখানে আরেকজন কে আশ্রয় দিয়া অনেক বড় মনের কাজ করেছেন। আমি ইউনিয়ন পরিষদ থেকে কিছু করার চেষ্টা করবো।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত